রাঙ্গুনিয়ায় বাইক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২০ বছর বয়সী সাহেদের

বাবার কাঁধে সন্তানের লাশ, পরিবারজুড়ে শোকের মাতম

নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. সাহেদ (২০) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট-মালিরহাট সড়কের রোশাইপাড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহেদ পোমরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রোশাইপাড়া এলাকার ওস্তাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ডেকোরেশন মিস্ত্রি মো. দেলোয়ার হোসেনের ছেলে। সাহেদ রোশাইপাড়া জামেউল উলুম মাদ্রাসা থেকে ২০২৪ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হন। পড়াশোনার পাশাপাশি জীবিকার তাগিদে পোমরা শান্তিরহাটের তৈয়্যবিয়া হার্ডওয়্যারে চাকরি করতেন।

স্থানীয় ইউপি সদস্য ইব্রাহীম হোসাইন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলযোগে শান্তিরহাট বাজারের দিকে যাচ্ছিলেন সাহেদ। পথিমধ্যে রোশাইপাড়া প্রবেশমুখের ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাউজানের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাবার কাঁধে সন্তানের লাশ, এলাকায় শোকের ছায়া

এক বুক স্বপ্ন নিয়ে বেড়ে ওঠা সাহেদকে ঘিরে পরিবারের ছিল অনেক আশা। অনেক কষ্ট, শ্রম ও ঘাম ঝরিয়ে ছেলেকে বড় করে তুলেছিলেন বাবা দেলোয়ার হোসেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই বাবাকেই শেষ পর্যন্ত নিজ কাঁধে বহন করতে হয়েছে প্রিয় সন্তানের নিথর দেহ। সন্তানের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারজুড়ে নেমে আসে শোকের মাতম। হৃদয়বিদারক এ ঘটনায় স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন করা হলে পুলিশ তা আমলে নেয়।

বুধবার বাদ আসর স্থানীয় মাঠে সাহেদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

একটি দুর্ঘটনায় থেমে গেল এক তরুণের জীবন, শোকাহত একটি পরিবার হারাল তাদের স্বপ্ন ও আশার আশ্রয়।

  • Related Posts

    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার অন্যতম প্রাচীন ও কেন্দ্রীয় ধর্মীয় উপাসনালয় সৈয়দবাড়ী ধর্মচক্র বিহার প্রাঙ্গণে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পরম পবিত্র ও সর্বশ্রেষ্ঠ দানীয় উৎসব ‘দানোত্তম কঠিন চীবর দানোৎসব’ এবং…

    রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, অবৈধ ইটভাটার চিমনি-কিলন গুঁড়িয়ে দিল প্রশাসন

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক | রাঙ্গুনিয়া, চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনব্যাপী পরিচালিত উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্টে একটি অবৈধ ইটভাটার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন লায়ন শওকত আলী নূর

    • By admin
    • November 11, 2026
    • 30 views
    উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন লায়ন শওকত আলী নূর

    রাঙ্গুনিয়ায় বাইক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২০ বছর বয়সী সাহেদের

    • By admin
    • November 11, 2026
    • 260 views
    রাঙ্গুনিয়ায় বাইক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২০ বছর বয়সী সাহেদের

    ২২ লাখ টাকার স্বর্ণের চালান আত্মসাতের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অপপ্রচার

    • By admin
    • November 10, 2026
    • 138 views
    ২২ লাখ টাকার স্বর্ণের চালান আত্মসাতের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অপপ্রচার

    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    • By admin
    • November 9, 2026
    • 369 views
    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 120 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 94 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন