রবি ঠাকুরের অমর সৃষ্টি বাঙালিকে উজ্জীবিত করে,বেদারুল আলম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার বলেছেন, বাঙালির নানা সংকট, আনন্দ-বেদনার সন্ধিক্ষণে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী অমর সৃষ্টিগুলো শক্তি সাহসে উজ্জীবিত করে।  

মুক্তিযুদ্ধের প্রজন্ম- বৃহত্তর চট্টগ্রামের আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীর আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

রোববার (৮ মে) সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে নগরের দোস্তবিল্ডিংস্থ কার্যালয়ে আলোচনায় অংশ নেন সহ সভাপতি আবদুল মালেক খান, অ্যাডভোকেট সাইফুন নাহার খুশী, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, চট্টগ্রাম জেলা সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক দীপন দাশ, নগর সভাপতি রাজীব চন্দ, সম্পাদক মণ্ডলীর সদস্য মুস্তাফিজুর রহমান বিপ্লব, নবী হোসেন সালাউদ্দিন, ইমরান হোসেন মুন্না, সোহেল ইকবাল, কোহিনূর আকতার, ইঞ্জিনিয়ার ইয়াকুব মুন্না, এসএম রাফি, আশরাফুল ইসলাম খান, প্রদীপ দাশ, ফারজানা আকতার, এম জিয়াউদ্দিন, এরশাদ হোসেন, মোহাম্মদ হোসেন প্রমুখ।

প্রধান আলোচক বেদার বলেন, রবীন্দ্রনাথের সৃষ্টি বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বের দরবারে মর্যাদার আসনে উন্নীত করার পাশাপাশি বাঙালির মেধা মননে উৎকর্ষ সাধন এবং স্বাধিকার স্বাধীনতার সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে প্রভূত সাহস সঞ্চার করে।

  • Related Posts

    শনিবার কাপ্তাই বাঁধের জলকপাট খুলে ছাড়া হবে পানি, ভাটি অঞ্চলে সতর্কতা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: দেশের অন্যান্য এলাকার মতো টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি প্রবাহ বেড়ে গেছে। যে কারণে উজান ও…

    রাউজানে যুবদল নেতা হত্যা পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যার ঘটনায় পাঁচ অস্ত্রধারীকে শনাক্ত করেছে পুলিশ। পুলিশ অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি। গতকাল রোববার রাত ১০টায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন লায়ন শওকত আলী নূর

    • By admin
    • November 11, 2026
    • 31 views
    উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন লায়ন শওকত আলী নূর

    রাঙ্গুনিয়ায় বাইক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২০ বছর বয়সী সাহেদের

    • By admin
    • November 11, 2026
    • 263 views
    রাঙ্গুনিয়ায় বাইক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২০ বছর বয়সী সাহেদের

    ২২ লাখ টাকার স্বর্ণের চালান আত্মসাতের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অপপ্রচার

    • By admin
    • November 10, 2026
    • 138 views
    ২২ লাখ টাকার স্বর্ণের চালান আত্মসাতের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অপপ্রচার

    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    • By admin
    • November 9, 2026
    • 369 views
    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 120 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 94 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন