বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর অভিযানে দুই লাখ টাকার কাঠ ও মিনি ট্রাক আটক

রাজস্থলী প্রতিনিধি। রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ধলীয়া মুসলিম পাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে দুই লাখ টাকার আকাশ মনি (গোল) কাঠসহ মিনি ট্রাক জব্দ করেছে।কাপ্তাই জোন অটল ৫৬ বেঙ্গলের অধিনায়কের নির্দেশনায় বাঙ্গালহালিয়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে ২৮ মে (শনিবার) সন্ধ্যা ৭ ঘঠিকার সময় অভিযান চালিয়ে ১৩৩ ফুট আকাশ মনি গোল কাঠসহ চট্রমেট্রো -১১৩৪৪৩ নাম্বারের একটো মিনি ট্রাক আটক করতে সক্ষম হয়। স্থানীয় এলাকাবাসী ও বন বিভাগের সূত্রে জানাযায়, রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ধলিয়া মুসলিম পাড়া এলাকায় রাতের আঁধারে পাচারের উদ্দেশ্যে কাঠ গুলো পরিবহন জন্য প্রস্তূত কালে গোপন সংবাদের ভিত্তিতে আকাশ মনি গোল কাঠসহ চট্রমেট্রো -১১৩৪৪৩ নাম্বারের মিনি ট্রাক আটক করেছে সেনাবাহিনী। এ দিকে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারিরা পালিয়ে যায়। আটক কৃত কাঠের আনুমানিক মূল্য ২লক্ষ টাকা হবে বলে জানাগেছে। কাঠ পাচার রোধের বিষয়ে কথা হলে বন বিভাগের দায়িত্বরত বাঙ্গালহালিয়া ষ্টেশন কর্মকর্তা কামাল হোসেন বলেনলেন, আমাদের লোকবল সংকটের কারণে কাঠ পাচার রোধ করা সম্ভব হচ্ছে না। তবে প্রতিদিন কাঠ পাচার রোধ অব্যাহত থাকবে। আটককৃত কাঠ ও চট্রমেট্রো -১১৩৪৪৩ নাম্বারের একটি মিনি ট্রাকটি সেনাবাহিনীর উপস্থিতিতে বাঙ্গালহালিয়া ষ্টেশন কায্যলয়ে হস্তান্তর করা হয়েছে ও আটককৃত কাঠ ব্যাবসহীর বিরুদ্ধে বন মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে ষ্টেশন কর্মকর্তা জানান। এদিকে দীর্ঘ দিন ধরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ কাঠ ব্যাবসহীরা রাজস্থলীর তাইতংপাড়া, বড়ইতলা,হাজীপাড়া, তালুকদার পাড়া সহ বিভিন্ন এলাকা থেকে গাছ সংগ্রহ করে ইসলামপুর জামতালা হয়ে,টেংখালী, শফিপুর উপরে মাদ্রাসা রোড হয়ে রমতিয়া পাড়া সড়ক দিয়ে দৈনিক লক্ষ লক্ষ টাকার মুল্যবান সেগুনের গোল কাঠ সহ বিভিন্ন প্রজাতির রদ্দা প্রাচার করে আসছে।

  • Related Posts

    শনিবার কাপ্তাই বাঁধের জলকপাট খুলে ছাড়া হবে পানি, ভাটি অঞ্চলে সতর্কতা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: দেশের অন্যান্য এলাকার মতো টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি প্রবাহ বেড়ে গেছে। যে কারণে উজান ও…

    রাউজানে যুবদল নেতা হত্যা পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যার ঘটনায় পাঁচ অস্ত্রধারীকে শনাক্ত করেছে পুলিশ। পুলিশ অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি। গতকাল রোববার রাত ১০টায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 50 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ