সীতাকুন্ডের শীতলপুর এলাকায় কনটেইনার ডিপোতে আগুন জ্বলছে,

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় ৭০ কানি জায়গার ওপর কনটেইনার ডিপোটি অবস্থিত।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১১ সালে আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান ও সুইজারল্যান্ডের এক ব্যক্তির যৌথ মালিকানায় ডিপোটি চালু হয়। আমদানি-রপ্তানি করা বিভিন্ন পণ্য এই ডিপোতে রাখা হয়।

দেখা যায়, ডিপোর ভেতরে ৫০০ মিটারের একটি টিনের শেড রয়েছে। এই শেডের টিনের পুরো অংশ উড়ে গেছে। বাতাসে উড়ছে ছাই। আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে টিনের ভাঙা অংশ।

কিছুক্ষণ পরপর শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। শেডের আশপাশ ঘুরে দেখা যায়, কোথাও আগুন জ্বলছে। কোথাও ধোঁয়া উড়ছে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে পুরো এলাকা।

প্রত্যক্ষদর্শীরা জানান,গতকাল রাত সাড়ে নয়টার দিকে বিস্ফোরণের পর ডিপোতে আগুন ধরে যায়। ডিপো থেকে শ্রমিকদের বের করে দিতে সঙ্গে সঙ্গে বাজিয়ে দেওয়া হয় সতর্কঘণ্টা। তবে সব শ্রমিক বের হতে পারেননি বলে আশঙ্কা করা হচ্ছে।

ডিপোর শ্রমিকদের থেকে খবর নিয়ে জানা যায়, ৫০০ মিটার শেডের ভেতরে হাইড্রোজেন পারক্সাইড নামে একটি কেমিক্যাল রয়েছে। এগুলো বিদেশে রপ্তানি করা হয়। রপ্তানির জন্য হাটহাজারীর ঠান্ডাছড়ি কারখানায় উৎপাদিত কেমিক্যাল কনটেইনারে করে এই ডিপোতে রাখা হয়।

দেখা যায় ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপপরিচালক আনিসুর রহমানকে সকালে ডিপোর গেটের সামনে তাঁর লোকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়। তিনি ঘটনাস্থলের বিভিন্ন তথ্য নিচ্ছিলেন।

তিনি জানান,কনটেইনার ডিপোটিতে হাইড্রোজেন পারক্সাইড নামের কেমিক্যাল বিপুল পরিমাণে রয়েছে। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কিন্তু কাছাকাছি যাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পরপর ভেতর থেকে বিস্ফোরণের শব্দ আসছে।

আনিসুর রহমান আরও বলেন, চট্টগ্রামের পাশাপাশি কুমিল্লা, ফেনী, নোয়াখালী ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিটের ১৮৩ জন কর্মী আগুন নেভাতে কাজ করছেন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতিসহ আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যাবে।

ঘটনাস্থলে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। বাইরে উৎসুক জনতার ভিড় আছে। অহেতুক লোকজন যাতে এখানে ভিড় না করতে পারে, উদ্ধারকাজে ব্যাঘাত ঘটাতে না পারে, সে জন্য পুলিশ তৎপর রয়েছে।

গাউছিয়া কমিটির পাশাপাশি আল মানাহিলসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে ডিপোর আশপাশে অবস্থান করতে দেখা গেছে। উদ্ধারসহ নানা কাজে তাঁরা সহায়তা করছে।

কনটেইনার ডিপোর দক্ষিণ পাশে বিভিন্ন স্বেচ্ছাসেবক দলের সদস্যরা জানান ‘ভেতর থেকে কোনো লাশ উদ্ধার হলে তা নিয়ে যাওয়ার জন্য আমরা অপেক্ষা করছি। আজ সকাল থেকে নয়টি লাশ উদ্ধার করা হয়েছে।’

  • Related Posts

    শনিবার কাপ্তাই বাঁধের জলকপাট খুলে ছাড়া হবে পানি, ভাটি অঞ্চলে সতর্কতা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: দেশের অন্যান্য এলাকার মতো টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি প্রবাহ বেড়ে গেছে। যে কারণে উজান ও…

    রাউজানে যুবদল নেতা হত্যা পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যার ঘটনায় পাঁচ অস্ত্রধারীকে শনাক্ত করেছে পুলিশ। পুলিশ অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি। গতকাল রোববার রাত ১০টায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন লায়ন শওকত আলী নূর

    • By admin
    • November 11, 2026
    • 42 views
    উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন লায়ন শওকত আলী নূর

    রাঙ্গুনিয়ায় বাইক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২০ বছর বয়সী সাহেদের

    • By admin
    • November 11, 2026
    • 322 views
    রাঙ্গুনিয়ায় বাইক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২০ বছর বয়সী সাহেদের

    ২২ লাখ টাকার স্বর্ণের চালান আত্মসাতের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অপপ্রচার

    • By admin
    • November 10, 2026
    • 139 views
    ২২ লাখ টাকার স্বর্ণের চালান আত্মসাতের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অপপ্রচার

    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    • By admin
    • November 9, 2026
    • 373 views
    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 121 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 94 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন