রাঙ্গুনিয়া প্রতিনিধি-কামরুল ইসলাম প্রিন্সঃ
রাঙ্গুনিয়া উপজেলা অন্যতম মাসবিক সংগঠন সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির ৪র্থ বর্ষপূর্তি উদযাপন ও বিগত কমিটির বিদায় সংবর্ধনা ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ২৮ ই জুন শনিবার সন্ধ্যায় নগরীর বহদ্দারহাটস্থ এ আর কনভেনশন সেন্টারের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী ও বর্তমান নবনির্বাচিত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন এর যৌথ সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি এট্যর্নি জেনারেল ফর বাংলাদেশ জনাব রেজাউল করিম রেজা। এসময় আরো উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার,বিএনপি নেতা অধ্যাপক আজম খান,বিশিষ্ট সমাজ সেবক ও বিএনপি নেতা রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী,বিএনপি নেতা ফজলুল হক,সদ্য বিদায়ী সভাপতি ডাঃ আবুল ফজল, সরফভাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক করিমুল্লাহ চৌধুরী, ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, ওয়েলফেয়ার সোসাইটি দাতা সদস্য ও বিএনপির সাধারণ সম্পাদক ইন্জিঃ ওসমান গনি, বিএনপি নেতা নাসিম উদ্দিন সিকদার, বিএনপি নেতা মঞ্জুরুল ইসলাম, কলামিস্ট নাজিম উদ্দীন এ্যনেল,রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম মঞ্জু।
এসময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন এডভোকেট মোসলিম উদ্দিন চৌধুরী,নোয়াপাড়া ডিগ্রী কলেজের প্রভাষক সালসাবিল চৌধুরী,শিলক বহুমুখী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ জাবেদ,এডভোকেট কাজী মোহাম্মদ হাসান, অবসর প্রাপ্ত নৌবাহিনীর কর্মকর্তা নুরুল ইসলাম,নির্বাহী সদস্য ইউনুস।দাতা সদস্য আবুল মনসুর। শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাঈম উদ্দিন,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুবেল মাহমুদ, শিক্ষাবিদ শওকত ওসমান, মানবিক রাঙ্গুনিয়ার প্রতিষ্ঠাতা সাংবাদিক কামরুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন মানবিক কাজের মাধ্যমে বিগত দিনে দেখিয়ে দিয়েছে সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির ভোলেন্টিয়ার সদস্যরা। যেখানে দুর্যোগ সেখানেই হাজির হয় এই সংগঠন।
প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি এট্যর্নি জেনারেল রেজাউল করিম রেজা বলেন সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি মাত্র ইউনিয়ন কেন্দ্রীক তবে তারা কাজ করছে পুরা রাঙ্গুনিয়া উপজেলা ব্যাপী।তাই তাদের এই মানবিক সংগঠনের নাম পরিবর্তন করে রাঙ্গুনিয়া ওয়েলফেয়ার সোসাইটি করার পরামর্শ দেন। যাতে করে পুরা রাঙ্গুনিয়া থেকে সাধারণ সদস্য, দাতা সদস্য, আজীবন সদস্য সহ ভোলেন্টিয়ার কাজ করতে পারে।
অনুষ্ঠান শেষে সংগঠনের আয় ব্যয় এর হিসাব সকলের মাঝে তুলে ধরা হয়েছে। এবং সেতুবন্ধন নামের একটি মেগা জিন এর মুড়ক উন্মোচন করেন।






