পদুয়ায় ত্রিপুরা সুন্দরী খালের ওপর বক্স কালভার্ট উদ্বোধন,নতুন স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের ঘোষণা — হুমাম কাদের চৌধুরী

নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নে ত্রিপুরা সুন্দরী খালের ওপর নির্মিত বক্স কালভার্টের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক বাস্তবায়িত এ অবকাঠামোর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।


গত শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি পদুয়া এলাকায় আরও একটি স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের ঘোষণা দেন। একইসঙ্গে তিনি রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার কথাও জানান।
প্রধান অতিথির বক্তব্যে হুমাম কাদের চৌধুরী বলেন, “ভোটের কালি শুকানোর আগেই উন্নয়ন কাজের উদ্বোধন করতে পেরে ভালো লাগছে। আপনারা পাশে থাকবেন, দোয়া করবেন।” তিনি আরও বলেন, “দেশের মানুষকে জানিয়ে দিতে চাই—বিএনপি শ্লোগানে নয়, কাজে বিশ্বাসী। করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ।”


তিনি উল্লেখ করেন, নির্বাচনের সময় জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করাই তার প্রধান দায়িত্ব। “আপনাদের কাছে বারবার গিয়েছি, নানা ওয়াদা করেছি। সেই প্রতিশ্রুতির ভিত্তিতেই আপনাদের সমর্থন পেয়েছি। আগামী পাঁচ বছর সেই ওয়াদা পূরণে কাজ করে যেতে হবে,”—বলেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “যারা নেতৃত্ব দিতে চান, তারা নিজ নিজ ইউনিয়ন ও ওয়ার্ডে কাজ শুরু করুন। শুধু বক্তৃতা দিয়ে ভোট পাওয়া যায় না।” পাশাপাশি তিনি সবাইকে মাদকবিরোধী অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “মাদক ব্যবসায়ীরা রাঙ্গুনিয়ার উন্নয়নের প্রধান বাধা। তাদের চিহ্নিত করে আইনের হাতে তুলে দিন।”
তিনি আরও জানান, শিগগিরই কাপ্তাই সড়ক চার লেনে উন্নীতকরণের কাজের উদ্বোধন করা হবে, যা এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা শওকত আলী নুর, অধ্যাপক আজম খান,অধ্যাপক মহসিন,নঈম উদ্দিন ও নাসির উদ্দিন রক্সি। তারা এলাকার উন্নয়নে সরকারের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) কর্মকর্তা মোশাররফ হোসেন, তমাল দাশ,ইন্জিনিয়ার আব্দুর রহিম,বিএনপি নেতা ফজলুল হক,নবাব মিঞা চেয়ারম্যান, সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম মেম্বার,শহিদুল্লাহ কায়ছার দুলু, জলিল মেম্বার, মাহবুব আলম,মো: হোসেন কালু,ফজলুল হক (সও:), জহির উদ্দিন বাবর, নুরুল হুদা আমান, বেদারুল আলম বেদার, আবু তালেব,প্রবাসী হোসাইন মাহমুদ,জাহেদুল আলম,মো. রাসেল হোসেন,আহমদুল হক,মো: জালাল হোসেন,আজম নূর,দেলোয়ার হোসেন,জুলফিকার আলী (জুলু),জামাল উদ্দিন, কামাল উদ্দিন,আবু মুছা ও ডা. দয়াল হরি শীল,জামাল, বাবর আলমসহ উত্তর জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, নতুন বক্স কালভার্ট নির্মাণের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং খালের পানিপ্রবাহ স্বাভাবিক থাকায় কৃষিকাজেও ইতিবাচক প্রভাব পড়বে।

অনুষ্ঠানে শেষে মোনাজাত পরিচালনা করা হয়। এতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়। এছাড়া উপস্থিত সবার ব্যক্তিগত ও সামষ্টিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

  • Related Posts

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার পশ্চিম খুরুশিয়ায় সামাজিক কবরস্থানে মরদেহ দাফনের কবর খননের বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ ঘটনায় এক…

    দক্ষিণ রাঙ্গুনিয়ায় ইয়াবা-গাঁজাসহ ৩ মাদকসেবী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবা ও ৬ পুরিয়া গাঁজাসহ তিন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ