নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের কৃতি সন্তান ও কর্ণফুলী ক্রীড়া পরিষদ-এর সভাপতি শাহনেওয়াজ চৌধুরী ডাবলু সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে গেজেটভুক্ত হয়েছেন।
তার এই গৌরবময় অর্জনে রাঙ্গুনিয়াবাসীর মাঝে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ক্রীড়া, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। স্থানীয় বিভিন্ন সামাজিক, ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিবর্গ তার এই সাফল্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সুধীজনরা মনে করছেন, শাহনেওয়াজ চৌধুরী ডাবলুর এ অর্জন রাঙ্গুনিয়ার জন্য গর্বের বিষয়। তারা তার ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন।






