নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়ার শান্তিনিকেতন এলাকায় সৌন্দর্য সচেতন নারী ও পরিবারের দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে “সাজঘর কসমেটিকস”।
আধুনিক ও আকর্ষণীয় সাজসজ্জায় সজ্জিত এই নতুন শোরুমের গত শুক্রবার (১৫ মে ২০২৬) বাদে আছর
শান্তিনিকেতন উত্তর মাথা হাজী বদিউল আলম মার্কেটে
ফিতা কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিনিকেতন বাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম। এসময় আরও উপস্থিত ছিলেন সাজঘর কসমেটিকস-এর স্বত্বাধিকারী মুহাম্মদ দিদারুল আলম-এর মা-বাবা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, সচেতন নারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে অতিথিরা নতুন এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন এবং এলাকাবাসীর জন্য অথেনটিক ও মানসম্মত কসমেটিকস পণ্য সহজলভ্য করার উদ্যোগকে স্বাগত জানান।
উদ্বোধনী অফারে থাকছে বিশেষ ছাড়,শোরুম উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য রাখা হয়েছে আকর্ষণীয় অফার।
📢 প্রথম ১ সপ্তাহ সব ধরনের কসমেটিকস, স্কিনকেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্যে থাকছে বিশেষ মূল্যছাড়।
🛍️ যা যা পাওয়া যাচ্ছে সাজঘর কসমেটিকস-এ
সাজঘর কসমেটিকস-এ দেশি-বিদেশি জনপ্রিয় ও বিশ্বস্ত ব্র্যান্ডের নানা ধরনের অথেনটিক পণ্য পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে—
✔️ কসমেটিকস ও মেকআপ সামগ্রী
✔️ স্কিনকেয়ার ও ফেইসওয়াশ
✔️ হেয়ার কেয়ার ও চুলের তেল
✔️ উকুন নাশক তেল
✔️ বডি স্প্রে ও রুম স্প্রে
✔️ সেলুনের প্রয়োজনীয় বিভিন্ন আইটেম
✔️ শাড়ি ও থ্রিপিস
✔️ গামছা
✔️ বাচ্চাদের খেলনা
✔️ পার্সোনাল কেয়ার সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় আরও অনেক কিছু।
“গ্রাহকদের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য”
উদ্বোধনী বক্তব্যে সাজঘর কসমেটিকস-এর স্বত্বাধিকারী মুহাম্মদ দিদারুল আলম বলেন—“বর্তমানে বাজারে নকল ও নিম্নমানের পণ্যের ভিড়ে গ্রাহকরা প্রায়ই প্রতারিত হচ্ছেন। আমরা শতভাগ অথেনটিক ও উন্নতমানের পণ্য গ্রাহকদের হাতে পৌঁছে দিতে চাই। বিশ্বমানের কসমেটিকস ও পার্সোনাল কেয়ার পণ্য সুলভ মূল্যে সরবরাহ করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা চাই সাজঘর কসমেটিকস রাঙ্গুনিয়ার মানুষের আস্থার প্রতীক হয়ে উঠুক।”
তিনি আরও জানান, যারা ব্যস্ততার কারণে সরাসরি শোরুমে আসতে পারবেন না, তাদের জন্য রয়েছে অনলাইন অর্ডার ও হোম ডেলিভারি সুবিধা।
📞 যোগাযোগ: ০১৩৩৮০৩১৬৭২
📍 ঠিকানা: সাজঘর কসমেটিকস, হাজী বদিউল আলম মার্কেট, শান্তিনিকেতন উত্তর মাথা, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।








