নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজনৈতিক ব্যক্তিত্ব ও সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ আসন থেকে অংশগ্রহণকারী গণপরিষদ নেতা বেলাল উদ্দিন জায়গাজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন।
শুক্রবার (২২ মে) আয়োজিত এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বেলাল উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক জায়গাজমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত ৫ মে তিনি শহরে অবস্থানকালে কিছু ব্যক্তি পরিকল্পিতভাবে তাদের বসতভিটার বিভিন্ন ফলজ ও ভেষজ গাছের চারা কেটে নষ্ট করে ফেলে। এবং উত্তর জায়গার উপর সরকারি নিজস্ব ওমর আলীর ওয়ারিশদের মিটার ভাঙচুর করে,
তিনি অভিযোগ করে বলেন, ঘটনার খবর পেয়ে তার পরিবার পুলিশকে অবহিত করলে রাঙ্গুনিয়া দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে বিষয়টি মীমাংসার জন্য থানায় আসার পরামর্শ দেয়।অভিযুক্তরা বিকাল পাঁচটায় পরবর্তী ১৩/০৫/২৬ ধার্য তারিখে উভয় পক্ষের সার্বিয়ার নিযুক্ত করে, দিন-ধায্য করলে তবে,থানার কথা অমান্য করে কোন আমিন না এনে অভিযুক্তরা থানায় না এসে উল্টো সামাজিক যোগাযোগমাধ্যমে বেনামি আইডি ব্যবহার করে তার পরিবারকে জড়িয়ে অপপ্রচার শুরু করে।
বেলাল উদ্দিন দাবি, এ অপপ্রচারের পেছনে স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করেন।
তিনি বিশেষভাবে আবু শমার পিতা নুরুর মাধ্যমে এবং তৎকালীন আওয়ামী লীগের সাথে লিয়াজো করা কিছু বিএনপি নেতার ইন্ধনে সোসাল মিডিয়ায় প্রতিবেদন করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চালানো হচ্ছে।
তিনি প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি রাঙ্গুনিয়াবাসীকে বিভ্রান্তিমূলক প্রচারণায় কান না দিয়ে সচেতন থাকার অনুরোধ করেন।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।







