সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার যুবকের মর্মান্তিক মৃ-ত্যু, এলাকায় শোকের ছায়া

নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়ার ওমান প্রবাসী চার ভাইয়ের একসাথে মৃ-ত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই এবার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাঙ্গুনিয়ার আরেক প্রবাসী যুবক। নিহতের নাম মোহাম্মদ জাহেদ রহমান বাকের (৩১)। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের ডঙের মুখ এলাকার বাসিন্দা।
জানা গেছে, বাংলাদেশ সময় রোববার (২৪ মে) বিকেল ৫টার দিকে সৌদি আরবের আবহা এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে কয়েক বছর আগে সৌদি আরবে পাড়ি জমান জাহেদ রহমান বাকের। সেখানে তিনি একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার আকস্মিক মৃ-ত্যুর খবরে পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। এলাকায়ও চলছে শোকের মাতম।
স্থানীয়রা জানান, জাহেদ রহমান বাকের অত্যন্ত ভদ্র ও পরোপকারী স্বভাবের মানুষ ছিলেন। পরিবারের হাল ধরতে প্রবাসে কঠোর পরিশ্রম করতেন তিনি। তার অকাল মৃ-ত্যুতে এলাকায় গভীর শোক বিরাজ করছে।
নিহতের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

  • Related Posts

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।…

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিটকে পড়ে রুবেল নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ