রাঙ্গুনিয়ার পদুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪ বসতঘর ভস্মীভূত, ১০ পরিবার নিঃস্ব, ক্ষতি প্রায় ৭০ লাখ টাকা

নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে অন্তত ১০টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, এ ঘটনায় আনুমানিক ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর দ্রুত তৎপরতায় প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত ২৬ মে (মঙ্গলবার) রাতে পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তালিমুল কুরআন বালিকা মাদরাসা সংলগ্ন লালু মিয়ার বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। স্টেশন থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরের দুর্গম পথ অতিক্রম করে রাত ১০টা ৩০ মিনিটে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
দীর্ঘ প্রচেষ্টার পর রাত ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ১২টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপন করা হয়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন— মো. জসীম উদ্দিন, সালাহ উদ্দিন, মাওলানা ফারুক, ইয়াকুব নবী, সাইফুল ইসলাম, শাহাদাত হোসেন, নুরুল আলম (নুরু সওদাগর), আবুল হোসেন, মো. ইকবাল ও এমরান। তাদের বিভিন্ন পরিমাপের একাধিক কক্ষবিশিষ্ট কাঁচা বসতঘর ও ঘরে থাকা আসবাবপত্র, নগদ অর্থ, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়দের তথ্যমতে,
জসীম উদ্দিন, সালাহ উদ্দিন ও মাওলানা ফারুকের ক্ষতির পরিমাণ প্রায় ২১ লাখ টাকা,
ইয়াকুব নবী, সাইফুল ইসলাম ও শাহাদাত হোসেনের প্রায় ২০ লাখ টাকা,
নুরুল আলম ও আবুল হোসেনের প্রায় ১৯ লাখ টাকা,
এবং ইকবাল ও এমরানের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সব মিলিয়ে মোট ক্ষতির পরিমাণ প্রায় ৭০ লাখ টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
এদিকে স্থানীয়দের অভিযোগ, দক্ষিণ রাঙ্গুনিয়ায় কোনো পৃথক ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দূরবর্তী স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হওয়ায় ঘরগুলো রক্ষা করা যায়নি বলে দাবি করেন স্থানীয়রা।
স্থানীয়রা দক্ষিণ রাঙ্গুনিয়ায় একটি পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন। এ বিষয়ে তারা স্থানীয় সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী-এর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শোক ও হতাশা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত সরকারি সহায়তা ও মানবিক সহযোগিতার দাবি জানিয়েছেন।

  • Related Posts

    উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন লায়ন শওকত আলী নূর

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি মনোনীত হয়েছেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, বিশিষ্ট সমাজসেবক লায়ন আলহাজ্ব মুহাম্মদ শওকত আলী…

    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    প্রিন্ট নিউজ রাঙ্গুনিয়া প্রতিনিধি:চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়া পশ্চিম খুরুশিয়ায় বিএনপি নেতা ও খুরুশিয়া দ্বারিকোপ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোহাম্মদ কামাল উদ্দিনের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ ৭২ হাজার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন লায়ন শওকত আলী নূর

    • By admin
    • November 11, 2026
    • 42 views
    উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন লায়ন শওকত আলী নূর

    রাঙ্গুনিয়ায় বাইক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২০ বছর বয়সী সাহেদের

    • By admin
    • November 11, 2026
    • 322 views
    রাঙ্গুনিয়ায় বাইক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২০ বছর বয়সী সাহেদের

    ২২ লাখ টাকার স্বর্ণের চালান আত্মসাতের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অপপ্রচার

    • By admin
    • November 10, 2026
    • 139 views
    ২২ লাখ টাকার স্বর্ণের চালান আত্মসাতের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অপপ্রচার

    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    • By admin
    • November 9, 2026
    • 372 views
    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 121 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 94 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন