টানা বর্ষণে পদুয়া দুধপুকুরিয়ায় অসহায় পরিবারের পাশে নাদিম চৌধুরী জাকের

নিউজ ডেস্ক: টানা বর্ষণে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেছেন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম মহানগরের যুগ্ম-আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. নাদিম চৌধুরী জাকের।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের নাপিতপুকুরিয়া ওয়ার্ডের দুধপুকুরিয়া এলাকায় অসহায় পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
মানবিক সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন শ্রমিক দল চট্টগ্রাম অঞ্চলের দপ্তর সম্পাদক মো. আলমগীর মাহমুদ, উত্তর পদুয়া কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. কাজী আফসার উদ্দিন, উপজেলা বিএনপি নেতা মো. সাকি চৌধুরী, মো: নাজিম উদ্দীন ও মানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিতরণকৃত সহায়তা সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, পেঁয়াজ, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য।
এ সময় মো. নাদিম উদ্দিন চৌধুরী জাকের বলেন, দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

  • Related Posts

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    প্রিন্ট নিউজ দক্ষিণ রাঙ্গুনিয়া প্রতিনিধি:‘মাদক সেবন করে যে—অকালে মরে সে, চল সবাই ঐক্য গড়ি, মাদককে বয়কট করি’—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার পূর্ব খুরুশিয়া কানুন বাজারে মাদকবিরোধী মতবিনিময় সভা…

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক:পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মোস্তফা আল জামী মাদ্রাসায় হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান ওয়ায়েজীন হিসেবে বক্তব্য…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 49 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 44 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    • By admin
    • November 1, 2026
    • 54 views
    রাঙ্গুনিয়ায় একতা ৭১-এর আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত,টাইব্রেকারে ৫-৪ গোলে বড়ছন খোলা জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন একতা ৭১ ফুটবল একাদশ

    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    • By admin
    • October 29, 2026
    • 68 views
    রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা সভা সম্পন্ন

    রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, অবৈধ ইটভাটার চিমনি-কিলন গুঁড়িয়ে দিল প্রশাসন

    • By admin
    • October 29, 2026
    • 89 views
    রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, অবৈধ ইটভাটার চিমনি-কিলন গুঁড়িয়ে দিল প্রশাসন

    কোদালা মাদ্রাসার ৯৪তম বার্ষিক সভায় মুসল্লিদের ঢল, গুরুত্বপূর্ণ ভূমিকা আবনায়ে কোদালা ওলামা সংস্থার

    • By admin
    • October 29, 2026
    • 50 views