নিউজ ডেস্ক: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবনের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা প্রদান করা হয়।
সোমবার (২৪ আগস্ট) দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন পদুয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এতে এসআই (নিঃ) মো. শাহিন মিয়া, এএসআই (নিঃ) মো. ইসমাইল হোসেনসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।
পুলিশ জানায়, অভিযানে মাদক সেবনের অভিযোগে মো. রাকিব (১৮), পিতা- ওবায়দুল আলম, গ্রাম- সুখবিলাস এবং মো. ফারুক (৩২), পিতা- মৃত হারুনুর রশিদ, গ্রাম- জয়নগর, উভয় থানা- দক্ষিণ রাঙ্গুনিয়া, চট্টগ্রামকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত আইন অনুযায়ী সাজা প্রদান করেন। সাজা শেষে পুলিশ স্কটের মাধ্যমে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, পিপিএমের দিকনির্দেশনায় এবং দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদের নেতৃত্বে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।







