দক্ষিণ রাঙ্গুনিয়ায় ৩ মাদক সেবনকারীকে মোবাইল কোর্টে অর্থদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় মাদকবিরোধী অভিযানে তিনজন মাদক সেবনকারীকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন পূর্ব সরফভাটা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় তাদের আটক করা হয়।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, পিপিএমের দিক-নির্দেশনায় এবং দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহিন মিয়া, এএসআই (নিঃ) মোঃ রাশেদুল হকসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মাদক সেবনের অভিযোগে তিনজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

এদিকে, একই মাদকবিরোধী অভিযানে পূর্ব সরফভাটা এলাকা থেকে মোঃ আরিফুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

  • Related Posts

    ২২ লাখ টাকার স্বর্ণের চালান আত্মসাতের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অপপ্রচার

    প্রিন্ট নিউজ রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:প্রবাস থেকে পাঠানো প্রায় ২২ লাখ টাকা মূল্যের স্বর্ণের চালান আত্মসাতের আশঙ্কায় থানায় লিখিত অভিযোগ করেছেন এক ব্যবসায়ী। এ অভিযোগের তথ্য সংগ্রহ ও সত্যতা যাচাই করতে…

    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    প্রিন্ট নিউজ রাঙ্গুনিয়া প্রতিনিধি:চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়া পশ্চিম খুরুশিয়ায় বিএনপি নেতা ও খুরুশিয়া দ্বারিকোপ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোহাম্মদ কামাল উদ্দিনের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ ৭২ হাজার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ২২ লাখ টাকার স্বর্ণের চালান আত্মসাতের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অপপ্রচার

    • By admin
    • November 10, 2026
    • 123 views
    ২২ লাখ টাকার স্বর্ণের চালান আত্মসাতের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অপপ্রচার

    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    • By admin
    • November 9, 2026
    • 360 views
    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 117 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 94 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    • By admin
    • November 1, 2026
    • 97 views
    আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন—অসম্পূর্ণ হযরত গাউছুল আজম জামে মসজিদের কাজ সম্পন্ন করতে সহযোগিতার আবেদন

    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 1, 2026
    • 89 views
    রাঙ্গুনিয়া সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত