নিউজ ডেস্ক: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আরিফুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।
গত বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টা ২৫ মিনিটের দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সিকদারপাড়া এলাকায় মোঃ হোসেনের স’মিলের সামনে ইটের সলিং কাঁচা রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার এসআই (নিঃ) মোঃ শাহিন মিয়ার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করেন। এ সময় জয়নগর এলাকার বাসিন্দা আরিফুল ইসলামের হেফাজত থেকে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন ৪ দশমিক ৪ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৩ হাজার ২০০ টাকা বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার মোঃ আরিফুল ইসলাম দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন ১০ নম্বর পদুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জয়নগর এলাকার নেজাম আলীর ছেলে।
এ ঘটনায় এসআই (নিঃ) মোঃ শাহিন মিয়া বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা দায়ের করেন। মামলাটি দক্ষিণ রাঙ্গুনিয়া থানার মামলা নম্বর-০৪, তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৬।
পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্ত করছেন এসআই (নিঃ) আনোয়ার হোসেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।





