হুমাম কাদের চৌধুরীর নির্দেশে পদুয়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ বিএনপি নেতাকর্মীদের

নিউজ ডেস্ক, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর নির্দেশনায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় এবং সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের শিল্পবিষয়ক সম্পাদক আবছার হোসেন তালুকদারের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং পূজা উদযাপন কমিটি ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

পরিদর্শন করা মণ্ডপগুলো হলো— পদুয়ার সুখবিলাস সার্বজনীন শ্রী শ্রী করুণাময়ী মাতৃমন্দির, সুখবিলাস সিকদারপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্দির, খুরুশিয়া গীতাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ, জমিদারটিলা শ্রী শ্রী হরি মন্দির এবং রাজারহাট কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী দশভূজা বিগ্রহ মন্দির।

এ সময় বিএনপি নেতৃবৃন্দ বলেন, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন ও সেনাবাহিনীর পাশাপাশি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সজাগ রয়েছেন। পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি পূজা উদযাপন কমিটি ও এলাকাবাসীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে, যাতে উৎসবের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়া যায়।

তারা আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা সবার দায়িত্ব। এ সময় তারা হিন্দু ধর্মাবলম্বী নাগরিকদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন বাবর ও বেদারুল আলম বেদার, পদুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি নুরুল হুদা আমান,সুখবিলাস ওয়ার্ড বিএনপির সভাপতি মো: ইসলাম,পদুয়া ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: জালাল উদ্দীন, রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোভেল তানভীর, পদুয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. লিয়াকত, রাঙ্গুনিয়া উপজেলা তরুণ দলের সভাপতি মো. সাদ্দাম হোসেন, যুবদল নেতা মহরম আলী মান্না, পদুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, পদুয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহসভাপতি মো. ওসমান এবং রাঙ্গুনিয়া উপজেলা জিয়া সাইবার ফোর্সের দপ্তর সম্পাদক মো. জিসান ও মো. হারুনসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

এদিকে, পূজামণ্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ কর্মসূচির জন্য বিএনপি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সুখবিলাস সিকদারপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্দিরের সভাপতি বাদল দাশ, সাধারণ সম্পাদক ডা. স্বপন কুমার দে ও অর্থ সম্পাদক অনিরুদ্ধ সিকদার। সুখবিলাসের সার্বজনীন শ্রী শ্রী হরি মেম্বার বাড়ি মাতৃমন্দিরের সভাপতি ডা. দয়াল হরিশীল ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডা. অরুণ দাশ, জমিদারটিলা শ্রী শ্রী হরি মন্দিরের সভাপতি রিপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক হিমেল দাশ এবং ইয়ং স্টার ক্লাবের সভাপতি জুয়েল দাশ নিলয়, সহসভাপতি কামনাশীষ দাশ, সাধারণ সম্পাদক শুভ দে ও অর্থ সম্পাদক স্বরূপ রক্ষিতও এ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে পদুয়া রাজারহাটে সচেতনতামূলক কার্যক্রম সম্পন্ন

    প্রিন্ট নিউজ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে রাঙ্গুনিয়ার পদুয়া রাজারহাট বাজারে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে রাঙ্গুনিয়া-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের…

    রাঙ্গুনিয়া পদুয়া সুখবিলাসে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ

    প্রিন্ট নিউজ রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া সুখবিলাসে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৭ অক্টোবর) বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    হুমাম কাদের চৌধুরীর নির্দেশে পদুয়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ বিএনপি নেতাকর্মীদের

    • By admin
    • October 21, 2026
    • 53 views
    হুমাম কাদের চৌধুরীর নির্দেশে পদুয়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ বিএনপি নেতাকর্মীদের

    ডেঙ্গু প্রতিরোধে পদুয়া রাজারহাটে সচেতনতামূলক কার্যক্রম সম্পন্ন

    • By admin
    • October 17, 2026
    • 83 views

    রাঙ্গুনিয়া পদুয়া সুখবিলাসে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ

    • By admin
    • October 17, 2026
    • 76 views
    রাঙ্গুনিয়া পদুয়া সুখবিলাসে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ

    দক্ষিণ রাঙ্গুনিয়ায় দুর্গাপূজার আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    • By admin
    • October 12, 2026
    • 116 views
    দক্ষিণ রাঙ্গুনিয়ায় দুর্গাপূজার আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    মাওলানা খলিলুর রহমান শাহ (রহ.) স্মৃতি সংঘের আয়োজনে ঘাটচেকে মিলাদ ও আলোচনা মাহফিল

    • By admin
    • October 2, 2026
    • 96 views
    মাওলানা খলিলুর রহমান শাহ (রহ.) স্মৃতি সংঘের আয়োজনে ঘাটচেকে মিলাদ ও আলোচনা মাহফিল

    দক্ষিণ রাঙ্গুনিয়ায় ৩ মাদক সেবনকারীকে মোবাইল কোর্টে অর্থদণ্ড

    • By admin
    • September 24, 2026
    • 414 views
    দক্ষিণ রাঙ্গুনিয়ায় ৩ মাদক সেবনকারীকে মোবাইল কোর্টে অর্থদণ্ড