রাঙ্গুনিয়ায় বাবার বাড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

মাত্র সাত মাস আগে বিয়ে, মৃত্যুর আগে মানসিক ট্রমায় ভুগছিলেন বলে স্বামীর দাবি

নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাবার বাড়ি থেকে ফাতেমা জাহান মিতু আক্তার (নাম) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাট্টোমোরা এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

নিহত মিতু আক্তার বেতাগী ইউনিয়নের হাট্টোমোরা এলাকার মোহাম্মদ হারুনের মেয়ে। তিনি উপজেলার পোমরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাহেব মিয়ার ছেলে প্রবাসী মুনছুর আলমের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, চলতি বছরের ৬ এপ্রিল প্রবাসী মুনছুর আলমের সঙ্গে মিতুর বিয়ে হয়। কয়েক দিন আগে তিনি স্বামীর বাড়ি পোমরা ইউনিয়নের ছাইনীপাড়া থেকে বেড়াতে বাবার বাড়িতে আসেন। বুধবার রাতে বাবার বাড়ির একটি কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁকে পাওয়া যায় বলে জানা গেছে।

ঘটনাস্থলে যাওয়া রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, ওই নারী দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানা গেছে। কয়েক দিন আগে তিনি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে আসেন।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দীন বলেন, মিতু নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় প্রাথমিকভাবে আত্মহত্যার ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে।

এদিকে নিহতের স্বামী প্রবাসী মুনছুর আলম মুঠোফোনে জানান, তাঁর স্ত্রী কয়েক মাস ধরে মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং তাঁর চিকিৎসা চলছিল। গত ৯ নভেম্বর স্ত্রীর চাচা, দাদিসহ পরিবারের কয়েকজন তাঁকে বাবার বাড়িতে নিয়ে যান। এর দুই দিন পর ওই রাতে স্ত্রীর মৃত্যুর খবর পান তিনি।

অন্যদিকে নিহতের চাচা আব্দুর রহমান জানান, বেশ কয়েক দিন ধরে মিতুর অসুস্থতার খবর পেয়ে তিনি পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে তাঁকে বাবার বাড়িতে নিয়ে আসেন। তবে পরিবারের সদস্যদের অগোচরে বুধবার রাতে তিনি ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন বলে জানান তিনি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে মিতুর মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশি তদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

  • Related Posts

    রাঙ্গুনিয়ায় বাইক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২০ বছর বয়সী সাহেদের

    প্রিন্ট নিউজ বাবার কাঁধে সন্তানের লাশ, পরিবারজুড়ে শোকের মাতম নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. সাহেদ (২০) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১১…

    ২২ লাখ টাকার স্বর্ণের চালান আত্মসাতের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অপপ্রচার

    প্রিন্ট নিউজ রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:প্রবাস থেকে পাঠানো প্রায় ২২ লাখ টাকা মূল্যের স্বর্ণের চালান আত্মসাতের আশঙ্কায় থানায় লিখিত অভিযোগ করেছেন এক ব্যবসায়ী। এ অভিযোগের তথ্য সংগ্রহ ও সত্যতা যাচাই করতে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাঙ্গুনিয়ায় বাবার বাড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

    • By admin
    • November 12, 2026
    • 121 views
    রাঙ্গুনিয়ায় বাবার বাড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

    উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন লায়ন শওকত আলী নূর

    • By admin
    • November 11, 2026
    • 54 views
    উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন লায়ন শওকত আলী নূর

    রাঙ্গুনিয়ায় বাইক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২০ বছর বয়সী সাহেদের

    • By admin
    • November 11, 2026
    • 363 views
    রাঙ্গুনিয়ায় বাইক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২০ বছর বয়সী সাহেদের

    ২২ লাখ টাকার স্বর্ণের চালান আত্মসাতের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অপপ্রচার

    • By admin
    • November 10, 2026
    • 152 views
    ২২ লাখ টাকার স্বর্ণের চালান আত্মসাতের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অপপ্রচার

    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    • By admin
    • November 9, 2026
    • 374 views
    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 123 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর