রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাস সোমবারিয়া হাট দারুস-সুন্নাহ মাদ্রাসার আসন্ন বার্ষিক সভা সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) বাদে এশা মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ড. ফজলুল করিমের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল জলিল মেম্বার, বিশিষ্ট সমাজসেবক মহি উদ্দিন সিদ্দিকী মুন্না, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা কামাল, মাওলানা মুফতি সাইফুল ইসলাম, মাহবুব আলম, জামাল উদ্দিন, মাওলানা ইউসুফ আল-কাদেরী, শামসুল আলম, আজিজুল হক, নুরুল আবছার, মাওলানা নেজাম, নুরুল ইসলাম সওদাগর, আব্দুল মন্নান সওদাগর ও আব্দুল কাদেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় আসন্ন বার্ষিক সভার আয়োজন, সার্বিক প্রস্তুতি, কর্মপরিকল্পনা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বক্তারা মাদ্রাসার বার্ষিক সভা সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আর্থিক অনুদান প্রদান করেন এবং সমাজের বিত্তবান ও ধর্মপ্রাণ ব্যক্তিদের মাদ্রাসার উন্নয়ন ও বার্ষিক সভা আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
সভা শেষে মাদ্রাসার পরিচালক মাওলানা ফারুকের পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
রাঙ্গুনিয়া নিউজ





