নিউজ ডেস্ক:** তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অনুষ্ঠিত হয়েছে ‘শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি পদুয়া আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট’-এর জমজমাট ফাইনাল খেলা।
পদুয়া নাপিতপুকুরিয়া ব্রিজঘাট মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় ব্রাইট স্টার ক্লাব ও উদালবনিয়া একতা একাত্তর। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় ২-০ গোলের ব্যবধানে ব্রাইট স্টার ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে উদালবনিয়া একতা একাত্তর।
খেলার উদ্বোধন করেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক লায়ন শওকত আলী নূর। প্রধান অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন টপ স্টার গ্রুপের পরিচালক ও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবছার হোসেন তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবিলা কোয়ান্টাম ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুর রহমান জুয়েল, পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম মেম্বার, সুখবিলাস আলহাজ্ব ইদ্রিস মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মহিউদ্দিন মুন্না, পদুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহিদুল্লাহ কাউছার দুলু, সদস্য সচিব ডা. শায়ের আহমেদ, বিএনপি নেতা আবদুল জলিল মেম্বার ও নাসির উদ্দিন নাইন্যা।
এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের আহ্বায়ক শাহজাহান সিকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাহির উদ্দিন বাবর, মো. নুরুল হুদা আমান, যুবদল নেতা মাহবুব আলম, বিএনপি নেতা মো. নাঈম উদ্দিন, দক্ষিণ রাঙ্গুনিয়া যুবদলের যুগ্ম আহ্বায়ক বেদারুল আলম, মো. আবু তালেব ও মো. রাসেল আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. নাছির উদ্দিন রক্সি, পদুয়া ইউনিয়ন জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দিদার আলম, পদুয়া ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল আলম পাটোয়ারী, সাধারণ সম্পাদক মো. শাহজাহান, সাবেক মেম্বার মো. হাছান, বিএনপি নেতা আরছ তালুকদার, যুবদল নেতা মো. নাছির উদ্দিন ও হুমায়ুন কবির, উত্তর জেলা ছাত্রদলের সদস্য হামিদুল ইসলাম এবং পদুয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রুহুল আমিন টিপুসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় অনুষ্ঠানে আগত অতিথিদের সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করে নেন টুর্নামেন্টের আয়োজক কমিটির সদস্যরা।
ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন আব্দুল হাকিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। খেলার সার্বিক পরিচালনায় ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আবু মুছা তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন পদুয়া ইউনিয়ন জিয়া মঞ্চের সভাপতি তারেক চৌধুরী।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সাহেদ হোসেন। সহকারী রেফারি ছিলেন থুইসাহলা মারমা ও থুইচাইপ্রু মারমা।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আয়োজকদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তরুণ সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখা এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
টুর্নামেন্টের ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ২-০ গোলের ব্যবধানে জয় নিয়ে উদালবনিয়া একতা একাত্তরের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয় এ ফুটবল টুর্নামেন্ট।





