দক্ষিণ রাঙ্গুনিয়ায় শান্তিপূর্ণ দুর্গোৎসব উদ্‌যাপন, ওসিকে সম্মাননা স্মারক প্রদান করলেন পূজা উদযাপন কমিটি

নিউজ ডেস্ক, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন এলাকায় শারদীয় দুর্গোৎসব-২০২৬ শান্তি-শৃঙ্খলার মধ্য দিয়ে উদ্‌যাপিত হওয়ায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদকে সম্মাননা স্মারক প্রদান করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পূজা উদ্‌যাপন কমিটি।

সম্প্রতি দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ। এ বছর দক্ষিণ রাঙ্গুনিয়া থানা এলাকায় সর্বমোট ৫৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদ্‌যাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি ডা. দয়াল হরি শীল, সাধারণ সম্পাদক জয় চক্রবর্তী, ডা. বটন কান্তি দাশ, রাজু দাশ, ডা. যুগল আচার্য্য, প্রিয়তোষ চৌধুরী, দিলীপ শীল ও বিপ্লব চৌধুরী।

শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং ভবিষ্যতেও শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব উদ্‌যাপনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

  • Related Posts

    আবনায়ে কোদালা ওলামা সংস্থা পরিবারের সৌহার্দ্যপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা স্মারক প্রদান

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: আবনায়ে কোদালা ওলামা সংস্থার সম্মানিত প্রধান উপদেষ্টা হাফেজ হোছাইন সাহেব স্বদেশ-গমন উপলক্ষ্যে আবনায়ে কোদালা ওলামা সংস্থা পরিবারের সদস্যদের তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ ও নাস্তার আমন্ত্রণ জানান।…

    ১২ দিন পর গাজীপুর থেকে উদ্ধার রাঙ্গুনিয়ার নিখোঁজ গৃহবধূ নুপুর আক্তার

    প্রিন্ট নিউজ প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে উদ্ধার দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের কামরুল ইসলাম, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের মৌলানা গ্রাম থেকে নিখোঁজ হওয়ার ১২ দিন পর নুপুর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    দক্ষিণ রাঙ্গুনিয়ায় শান্তিপূর্ণ দুর্গোৎসব উদ্‌যাপন, ওসিকে সম্মাননা স্মারক প্রদান করলেন পূজা উদযাপন কমিটি

    • By admin
    • October 24, 2026
    • 32 views
    দক্ষিণ রাঙ্গুনিয়ায় শান্তিপূর্ণ দুর্গোৎসব উদ্‌যাপন, ওসিকে সম্মাননা স্মারক প্রদান করলেন পূজা উদযাপন কমিটি

    আবনায়ে কোদালা ওলামা সংস্থা পরিবারের সৌহার্দ্যপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা স্মারক প্রদান

    • By admin
    • October 23, 2026
    • 72 views
    আবনায়ে কোদালা ওলামা সংস্থা পরিবারের সৌহার্দ্যপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা স্মারক প্রদান

    ১২ দিন পর গাজীপুর থেকে উদ্ধার রাঙ্গুনিয়ার নিখোঁজ গৃহবধূ নুপুর আক্তার

    • By admin
    • October 23, 2026
    • 508 views
    ১২ দিন পর গাজীপুর থেকে উদ্ধার রাঙ্গুনিয়ার নিখোঁজ গৃহবধূ নুপুর আক্তার

    পদুয়ায় সাপের কামড়ে কিশোর জিহাদের মৃত্যু, জানাজা সকাল ১০টায়

    • By admin
    • October 23, 2026
    • 574 views
    পদুয়ায় সাপের কামড়ে কিশোর জিহাদের মৃত্যু, জানাজা সকাল ১০টায়

    হুমাম কাদের চৌধুরীর নির্দেশে পদুয়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ বিএনপি নেতাকর্মীদের

    • By admin
    • October 21, 2026
    • 218 views
    হুমাম কাদের চৌধুরীর নির্দেশে পদুয়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ বিএনপি নেতাকর্মীদের

    ডেঙ্গু প্রতিরোধে পদুয়া রাজারহাটে সচেতনতামূলক কার্যক্রম সম্পন্ন

    • By admin
    • October 17, 2026
    • 94 views