নিজস্ব প্রতিবেদক | রাঙ্গুনিয়া নিউজ
রাঙ্গুনিয়ায় আধুনিক, মানসম্মত ও নৈতিক শিক্ষার প্রত্যয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন শিক্ষা প্রতিষ্ঠান পদুয়া মডেল একাডেমি। প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম শুরুর লক্ষ্যে যোগ্য ও দক্ষ মহিলা শিক্ষক এবং কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রতিষ্ঠানটিতে একজন মহিলা প্রধান শিক্ষিকা, ১০ জন সহকারী শিক্ষিকা এবং একজন আয়া নিয়োগ দেওয়া হবে।
বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, আরবি, কম্পিউটারসহ অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে শিক্ষিকা নেওয়া হবে।
আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, পাঠদানে দক্ষতা, আন্তরিকতা ও দায়িত্বশীলতা থাকতে হবে। শিক্ষার্থীদের প্রতি যত্নশীল ও শিক্ষাবান্ধব মনোভাবসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞ প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আবেদনের নিয়ম ও শেষ সময়
আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে জীবনবৃত্তান্ত (CV), শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্রের কপি WhatsApp-এর মাধ্যমে পাঠাতে হবে।
আবেদন ও যোগাযোগ:
📍 ঠিকানা: জামাল টাওয়ার, ২য় তলা, হাজী সোলাইমান মার্কেট, রাজারহাট, ফরেস্ট অফিসের বিপরীত পাশে।
📱 WhatsApp: 01819-590830
শিক্ষকতা পেশায় আগ্রহী যোগ্য ও দায়িত্বশীল মহিলা প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার জন্য আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
পদুয়া মডেল একাডেমি
শীঘ্রই শুভ উদ্বোধন!
— বিজ্ঞাপন বিভাগ, রাঙ্গুনিয়া নিউজ





