পিতার সঙ্গে মোটরসাইকেলে কলেজ যাওয়ার পথে সড়কে প্রাণ গেল ফাতেমা জাহান জেবা নামের এক কলেজছাত্রীর

আজ শনিবার (২৩ জুলাই) দুপুর পৌনে দুইটার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডের ৩ নং ব্রিজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় বিএসআরএম এর লরী চাপায় মোটরসাইকেলটি দুমড়ে মুছড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান ফাতেমা জাহান জেবা।
নিহত ফাতেমা সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটস্থ কালুশাহ নগর এলাকার মান উল্ল্যাহ ফৌজদার বাড়ীর মোঃ ফারুক সনি’র মেয়ে এবং নগরীর এনায়েত বাজার মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ছাত্রী তার পিতার সাথে মোটরসাইকেল করে কলেজে যাওয়ার পথে পেছন থেকে একটি লরী ধাক্কা দিলে ঘটনাস্থলে জেবার মৃত্যু হয়। এসময় পিতা মোঃ ফারুক সনি আহত হন। পুলিশ লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌহিদ বলেন, পিতার সাথে মোটর সাইকেল যোগে কলেজে যাওয়ার সময় একটি লরী চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তবে ঘাতক গাড়ি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

  • Related Posts

    শনিবার কাপ্তাই বাঁধের জলকপাট খুলে ছাড়া হবে পানি, ভাটি অঞ্চলে সতর্কতা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: দেশের অন্যান্য এলাকার মতো টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি প্রবাহ বেড়ে গেছে। যে কারণে উজান ও…

    রাউজানে যুবদল নেতা হত্যা পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যার ঘটনায় পাঁচ অস্ত্রধারীকে শনাক্ত করেছে পুলিশ। পুলিশ অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি। গতকাল রোববার রাত ১০টায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাঙ্গুনিয়ায় বাবার বাড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

    • By admin
    • November 12, 2026
    • 241 views
    রাঙ্গুনিয়ায় বাবার বাড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

    উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন লায়ন শওকত আলী নূর

    • By admin
    • November 11, 2026
    • 60 views
    উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন লায়ন শওকত আলী নূর

    রাঙ্গুনিয়ায় বাইক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২০ বছর বয়সী সাহেদের

    • By admin
    • November 11, 2026
    • 380 views
    রাঙ্গুনিয়ায় বাইক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২০ বছর বয়সী সাহেদের

    ২২ লাখ টাকার স্বর্ণের চালান আত্মসাতের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অপপ্রচার

    • By admin
    • November 10, 2026
    • 164 views
    ২২ লাখ টাকার স্বর্ণের চালান আত্মসাতের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অপপ্রচার

    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    • By admin
    • November 9, 2026
    • 381 views
    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 126 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর