রাজস্থলীতে সেনাবাহিনীর সাঁড়াশি অভিযানে ১০ লক্ষ টাকার অবৈধ সেগুন রদ্দা আটক

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের আরাছড়ি মুখ এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই জোন ২৩ ইস্ট বেঙ্গলের অধিনায়কের নির্দেশনায় এবং সেনাবাহিনী রাজস্থলী সাব জোন কমান্ডারের নেতৃত্বে গত ২৬ শে জুলাই মঙ্গলবার বেলা ২ ঘঠিকার সময় অভিযান চালিয়ে ১৬২ টুকরা অবৈধ সেগুনের রদ্দা কাঠ জব্দ করেছে সেনাবাহিনী। স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানাযায়, রাজস্থলী উপজেলার, ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের আরাছড়ি মুখ এলাকায় রাতের আঁধারে ধারে পাচারের উদ্দেশ্যে কাঠ গুলো পরিবহন হলে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ সেগুনের রদ্দা গুলো আটক করতে সক্ষম হয় সেনাবাহিনী। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারি পালিয়ে যেতে সক্ষম হয়। আটক কৃত কাঠের আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা।

কাঠ পাচার রোধের বিষয়ে কথা হলে বন বিভাগের দায়িত্বরত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, আমাদের লোকবল সংকটের কারণে আমরা কাঠ পাচার রোধ করা সম্ভব হচ্ছে না বলে জানান । তবে আইন শৃঙ্খলাবাহিনীর সহযোগিতায় প্রতিদিন কাঠ পাচার রোধ অব্যাহত থাকবে।আটককৃত কাঠ গুলো রাজস্থলী সদর রেঞ্জে হস্তান্তর করা হয়েছে বলে রেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান। দীর্ঘ দিন ধরে কাঠ পাচার রোধে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।

  • Related Posts

    শনিবার কাপ্তাই বাঁধের জলকপাট খুলে ছাড়া হবে পানি, ভাটি অঞ্চলে সতর্কতা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: দেশের অন্যান্য এলাকার মতো টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি প্রবাহ বেড়ে গেছে। যে কারণে উজান ও…

    রাউজানে যুবদল নেতা হত্যা পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যার ঘটনায় পাঁচ অস্ত্রধারীকে শনাক্ত করেছে পুলিশ। পুলিশ অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি। গতকাল রোববার রাত ১০টায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাঙ্গুনিয়ায় বাবার বাড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

    • By admin
    • November 12, 2026
    • 271 views
    রাঙ্গুনিয়ায় বাবার বাড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

    উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন লায়ন শওকত আলী নূর

    • By admin
    • November 11, 2026
    • 61 views
    উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন লায়ন শওকত আলী নূর

    রাঙ্গুনিয়ায় বাইক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২০ বছর বয়সী সাহেদের

    • By admin
    • November 11, 2026
    • 384 views
    রাঙ্গুনিয়ায় বাইক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২০ বছর বয়সী সাহেদের

    ২২ লাখ টাকার স্বর্ণের চালান আত্মসাতের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অপপ্রচার

    • By admin
    • November 10, 2026
    • 167 views
    ২২ লাখ টাকার স্বর্ণের চালান আত্মসাতের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অপপ্রচার

    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    • By admin
    • November 9, 2026
    • 382 views
    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 126 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর