নিজস্ব প্রতিবেদক: মজলুম জননেতা হুমাম কাদের চৌধুরী এমপি মহোদয় মহান জাতীয় সংসদের লাইব্রেরী কমিটির সদস্য হিসেবে মনোনীত হওয়ায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আনন্দ ও সন্তোষ প্রকাশ করা হয়েছে।
তার এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং সাধারণ মানুষের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিভিন্ন মহল থেকে তাকে শুভেচ্ছা, অভিনন্দন ও শুভ কামনা জানানো হয়েছে।
বক্তারা বলেন, হুমাম কাদের চৌধুরীর মতো একজন দক্ষ, শিক্ষিত ও দূরদর্শী নেতৃত্ব জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ায় সংসদের কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।
এ সময় তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জনগণের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য দোয়া ও প্রত্যাশা ব্যক্ত করা হয়।






