পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যার পর মরদেহের টুকরো অংশ ফ্রিজে রাখতে গিয়ে ধরা!

নিউজ ডেস্ক: শরীয়তপুরে পারিবারিক কলহের জেরে প্রবাসী স্বামী জিয়া সরদারকে হত্যার পর লাশ টুকরো টুকরো করে গুমের চেষ্টার ঘটনায় ঘাতক স্ত্রী আসমা আক্তারকে আটক করেছে পুলিশ। স্বামীর খণ্ডিত মরদেহের অংশবিশেষ ফ্রিজে লুকিয়ে রাখার চেষ্টার সময় স্থানীয়দের তৎপরতায় তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থান থেকে মরদেহের টুকরোগুলো উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় স্বামী-স্ত্রীর মধ্যে চরম বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে স্ত্রী আসমা আক্তার ভারী লোহার টুকরো দিয়ে জিয়ার মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খুনের ঘটনা আড়াল করতে আসমা ধারালো ছুরি দিয়ে স্বামীর হাত, পা ও মাথা কেটে আলাদা করেন। এরপর হাত-পা বস্তাবন্দি করে নড়িয়ার মূলফৎগঞ্জ নদীর পাড়ে এবং মাথা ও দেহের বাকি অংশ সদরের আটং এলাকার পুকুর পাড়ে ফেলে আসেন।

এ হত্যাকাণ্ডের পর মরদেহের অবশিষ্টাংশ ও মাংস আলাদা করে আরেকটি বস্তায় ভরে পালং উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি বাড়ির ফ্রিজে লুকিয়ে রাখার চেষ্টা চালান ওই নারী। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দিলে তাকে আটক করা হয়। প্রবাসী স্বামীর এমন নৃশংস পরিণতি কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজন ও প্রতিবেশীরা। তারা ঘাতক স্ত্রীর দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহে আলম সংবাদ মাধ্যকে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আসমা আক্তারকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদেই তিনি স্বামীকে হত্যার দায় স্বীকার করেছেন। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী একে একে মরদেহের সবকটি খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। মরদেহের অংশগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত আছে কিনা এবং এর পেছনে পরকীয়া বা আর্থিক কোনো বিরোধ রয়েছে কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

  • Related Posts

    ২২ লাখ টাকার স্বর্ণের চালান আত্মসাতের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অপপ্রচার

    প্রিন্ট নিউজ রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:প্রবাস থেকে পাঠানো প্রায় ২২ লাখ টাকা মূল্যের স্বর্ণের চালান আত্মসাতের আশঙ্কায় থানায় লিখিত অভিযোগ করেছেন এক ব্যবসায়ী। এ অভিযোগের তথ্য সংগ্রহ ও সত্যতা যাচাই করতে…

    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    প্রিন্ট নিউজ রাঙ্গুনিয়া প্রতিনিধি:চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়া পশ্চিম খুরুশিয়ায় বিএনপি নেতা ও খুরুশিয়া দ্বারিকোপ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোহাম্মদ কামাল উদ্দিনের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ ৭২ হাজার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন লায়ন শওকত আলী নূর

    • By admin
    • November 11, 2026
    • 31 views
    উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন লায়ন শওকত আলী নূর

    রাঙ্গুনিয়ায় বাইক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২০ বছর বয়সী সাহেদের

    • By admin
    • November 11, 2026
    • 262 views
    রাঙ্গুনিয়ায় বাইক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২০ বছর বয়সী সাহেদের

    ২২ লাখ টাকার স্বর্ণের চালান আত্মসাতের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অপপ্রচার

    • By admin
    • November 10, 2026
    • 138 views
    ২২ লাখ টাকার স্বর্ণের চালান আত্মসাতের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অপপ্রচার

    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    • By admin
    • November 9, 2026
    • 369 views
    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 120 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন

    • By admin
    • November 3, 2026
    • 94 views
    দক্ষিন রাঙ্গুনিয়া থানা জাতীয়তাবাদী সিএনজি অটেরিক্সা শ্রমিকদলের অভিষেক অনুষ্টান সম্পন্ন