চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইটি বিজনেস ইনকিউবেটর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) স্থাপিত দেশের প্রথম আইটি ইনকিউবেটর ‘শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার ( ৭ জুলাই) উদ্বোধন উপলক্ষে আজ সকালে একটি অনুষ্ঠানের আয়োজন করে চুয়েট। গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ইনকিউবেটরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এসময় আইটি বিজনেস ইনকিউবেটর সেন্টারে নির্মিত মাল্টিপারপাস হল, শেখ জামাল ডরমেটরি ও রোজী জামাল ডরমেটরিরও উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গণভবন থেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী দীপু মনি, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বন ও পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
চুয়েটে অনুষ্ঠানে সশরীরে স্থানীয় জনপ্রতিনিধি, চুয়েট ভিসি, চুয়েট আইটি বিজনেস ইনকিউবেটর প্রকল্প পরিচালক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • Related Posts

    শনিবার কাপ্তাই বাঁধের জলকপাট খুলে ছাড়া হবে পানি, ভাটি অঞ্চলে সতর্কতা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: দেশের অন্যান্য এলাকার মতো টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি প্রবাহ বেড়ে গেছে। যে কারণে উজান ও…

    রাউজানে যুবদল নেতা হত্যা পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যার ঘটনায় পাঁচ অস্ত্রধারীকে শনাক্ত করেছে পুলিশ। পুলিশ অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি। গতকাল রোববার রাত ১০টায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাঙ্গুনিয়ায় বাবার বাড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

    • By admin
    • November 12, 2026
    • 172 views
    রাঙ্গুনিয়ায় বাবার বাড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

    উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন লায়ন শওকত আলী নূর

    • By admin
    • November 11, 2026
    • 54 views
    উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন লায়ন শওকত আলী নূর

    রাঙ্গুনিয়ায় বাইক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২০ বছর বয়সী সাহেদের

    • By admin
    • November 11, 2026
    • 370 views
    রাঙ্গুনিয়ায় বাইক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২০ বছর বয়সী সাহেদের

    ২২ লাখ টাকার স্বর্ণের চালান আত্মসাতের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অপপ্রচার

    • By admin
    • November 10, 2026
    • 158 views
    ২২ লাখ টাকার স্বর্ণের চালান আত্মসাতের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অপপ্রচার

    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    • By admin
    • November 9, 2026
    • 376 views
    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 125 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর