কাপ্তাইয়ের রাইখালী হাতিমারা এলাকায় সড়ক দূর্ঘটনায় একজন নিহত

মোঃ সুমন – রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এর চন্দ্রঘোনা- বাঙ্গালহালিয়া সড়কের হাতিমারা এলাকায় মোটর সাইকেল (চট্টমেট্রো ল ১৬-০৭১৭) এবং প্রাইভেট কারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক সুইসাই মং মারমা(৩৫) ঘটনাস্থলে নিহত হন।
তিনি কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন এর মতিপাড়া তালতলি এলাকার মংচো মারমার ছেলে।
শুক্রবার বিকেল ৪ টার দিকে এই ঘটনা ঘটে বলে জানান চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ইকবাল বাহার চৌধুরী।
চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান নিহত ব্যক্তি নিজ বাড়ী হতে মোটর সাইকেল যোগে বাঙ্গালহালিয়া বাজারের দিকে যাচ্ছিলেন।

এদিকে ঘটনার সংবাদ পেয়ে চন্দ্রঘোনা থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশ এবং মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এরপর পুলিশ রাইখালী ফেরিঘাট এলাকা থেকে প্রাইভেট কারটি জব্দ করে।
ওসি জানান, এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং লাশ আগামীকাল শনিবার ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।
কারের চালক পলাতক রয়েছেন।

  • Related Posts

    শনিবার কাপ্তাই বাঁধের জলকপাট খুলে ছাড়া হবে পানি, ভাটি অঞ্চলে সতর্কতা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: দেশের অন্যান্য এলাকার মতো টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি প্রবাহ বেড়ে গেছে। যে কারণে উজান ও…

    রাউজানে যুবদল নেতা হত্যা পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যার ঘটনায় পাঁচ অস্ত্রধারীকে শনাক্ত করেছে পুলিশ। পুলিশ অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি। গতকাল রোববার রাত ১০টায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাঙ্গুনিয়ায় বাবার বাড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

    • By admin
    • November 12, 2026
    • 282 views
    রাঙ্গুনিয়ায় বাবার বাড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

    উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন লায়ন শওকত আলী নূর

    • By admin
    • November 11, 2026
    • 61 views
    উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন লায়ন শওকত আলী নূর

    রাঙ্গুনিয়ায় বাইক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২০ বছর বয়সী সাহেদের

    • By admin
    • November 11, 2026
    • 384 views
    রাঙ্গুনিয়ায় বাইক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২০ বছর বয়সী সাহেদের

    ২২ লাখ টাকার স্বর্ণের চালান আত্মসাতের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অপপ্রচার

    • By admin
    • November 10, 2026
    • 167 views
    ২২ লাখ টাকার স্বর্ণের চালান আত্মসাতের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অপপ্রচার

    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    • By admin
    • November 9, 2026
    • 382 views
    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 126 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর