বাঙ্গালহালিয়া ইউনিয়নে ‘সামাজিক-সম্প্রীতি’ কমিটির সভা অনুষ্ঠিত

মিন্টু কান্তি নাথ,(রাজস্থলী প্রতিনিধি) সামাজিক সম্প্রীতি রক্ষা ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখা, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ, সহিংসতা এবং সন্ত্রাসবাদকে প্রতিহত করার লক্ষ্যে রাজস্থলী উপজেলাসহ তিনটি ইউনিয়নে ‘সামাজিক-সম্প্রীতি’ কমিটির সভা উপজেলা ও ইউনিয়নে সম্পন্ন হয়েছে। সোমবার (সেপ্টেম্বর) সকালে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আদোমং মারমা। সভায় বক্তব্য রাখেন বাঙ্গালহালিয়া সরকারি কলেজের প্রভাষক সুমন মুরসুদ্দি,,বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যাইমং চৌধুরী, চন্দ্রঘোনা থানার এসআই অন্তু বড়ুয়া,আবু জাফর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারাধন কর্মকার, ধর্মবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি সদস্য থোয়াইসিমং মারমা,বাঙ্গালহালিয় বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অরুণ সেন, ছালমা আক্তার, বাপ্পী দেব, ইউপি সদস্য এমদাদুল হক মিলন, শিমুল দাস, কামাল হোসেন, মাওলানা ওমর ফারুক, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা নুরুল আমিন, ইসলামীক ফাউন্ডেশন সাধারণ কেয়ারটেকার আকবর আলী প্রমুখ। কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান আদোমং মারমা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে ধর্মীয় সহিংসতা, সন্ত্রাসবাদ, উগ্রবাদ ও জঙ্গিবাদ প্রতিহত করতে দেশের সব জেলা-উপজেলায় ‘সামাজিক সম্প্রীতি কমিটি’ গঠনের ন্যায় ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটির সদস্যরা নিজ নিজ এলাকায় সম্প্রীতি সমাবেশ করবেন। ধর্মীয় সহিংসতা, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ প্রতিহত করতে সচেতনতামূলক কার্যক্রম চালাবেন। মসজিদ, মন্দির, গির্জাসহ সব ধর্মীয় স্থাপনায় নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে।

  • Related Posts

    শনিবার কাপ্তাই বাঁধের জলকপাট খুলে ছাড়া হবে পানি, ভাটি অঞ্চলে সতর্কতা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: দেশের অন্যান্য এলাকার মতো টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি প্রবাহ বেড়ে গেছে। যে কারণে উজান ও…

    রাউজানে যুবদল নেতা হত্যা পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যার ঘটনায় পাঁচ অস্ত্রধারীকে শনাক্ত করেছে পুলিশ। পুলিশ অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি। গতকাল রোববার রাত ১০টায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাঙ্গুনিয়ায় বাবার বাড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

    • By admin
    • November 12, 2026
    • 332 views
    রাঙ্গুনিয়ায় বাবার বাড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

    উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন লায়ন শওকত আলী নূর

    • By admin
    • November 11, 2026
    • 66 views
    উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন লায়ন শওকত আলী নূর

    রাঙ্গুনিয়ায় বাইক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২০ বছর বয়সী সাহেদের

    • By admin
    • November 11, 2026
    • 394 views
    রাঙ্গুনিয়ায় বাইক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২০ বছর বয়সী সাহেদের

    ২২ লাখ টাকার স্বর্ণের চালান আত্মসাতের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অপপ্রচার

    • By admin
    • November 10, 2026
    • 177 views
    ২২ লাখ টাকার স্বর্ণের চালান আত্মসাতের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অপপ্রচার

    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    • By admin
    • November 9, 2026
    • 384 views
    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর

    • By admin
    • November 4, 2026
    • 128 views
    রাঙ্গুনিয়ায় ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প ৬ নভেম্বর