বাঙ্গালহালিয়ায় বৃষ্টি হলেই রাস্তায় হাটু সমান পানি, ভোগান্তিতে ব্যাবসায়ী ও এলাকাবাসী

নিউজ ডেস্ক: রাজস্থলী- রারাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বাঙ্গালহালিয়া বাজারটি রাঙ্গামাটি পার্বত্য জেলার দ্বিতীয় স্থানে রয়েছে। জনসাধারণের চোখে দৃষ্টিনন্দন একটি অন্যতম স্থান। বাজার উপর দিয়ে রাঙ্গামাটি বান্দরবান, খাগড়াছড়ি যাতাযাতের এক মাত্র মাধ্যম। তেমনি রাঙ্গামাটি জেলা থেকে বান্দরবান জেলায় চলাচলের প্রধান সড়ক। রাস্তাটির পাশ ঘেঁষে রয়েছে দশমাইল মুক্তিযোদ্ধা বাজার ও রাজারহাট বাজার। বিশেষ তিনটি দিকে বান্দরবান, রাঙ্গামাটি, চট্রগ্রাম যাতায়াতের অন্যতম বাঙ্গালহালিয়া সিএনজি অটোরিকশা ও বান্দরবানের বাসস্ট্যান্ড। এই বাসস্ট্যান্ডে একটু বৃষ্টি পড়লেই পাহাড়ি ঢলে নেমে আসা বৃষ্টির পানি গুলো বাজারে উপর দিয়ে পতিবাহিত হয়। অন্য দিকে বাজারে অধিকাংশ মালিকানা ও সরকারি কিছু জায়গা গুলোতে মার্কেট ও বিল্ডিং তুলে পানির নিষ্কাশনের ড্রেন গুলো দখল হয়ে যাচ্ছে।তাতে করে পানি নিষ্কাশনের ব্যবস্থা ছোট হয়ে যাওয়া ঢলের পানি পানি বাজারে ঢুকে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। একটু বৃষ্টি হলেই বাজারে প্রধান সড়কের মাঝ খানে হাঁটু সমান পানি উঠে যায়।

বৃষ্টির সময় এমনটা দেখা যায়, পানি যখন একটু বেশি হয় অনেকে জাল দিয়ে মাছ ধরছে, রাস্তায় মাঝে মাছ পেয়ে খুশি অনেকেই। তবে বাসস্ট্যান্ড,ডাকবাংলা পাড়া, শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালীবাড়ির পিছনের পাড়া রাস্তায় অল্প বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা। এ রাস্তার ১ থেকে আধা কিলোমিটার রাস্তায় সামান্য বৃষ্টিতেই জমে যায় হাটু পানি। ফলে এলাকাবাসীকে চরম ভোগান্তি পোহাতে হয়।

শুক্রবার ও শনিবারের বৃষ্টিতে রাস্তার কোথাও হাটু পানি কোথাও তার চেয়ে বেশি জলাবদ্ধতা দেখা গেছে। বাঙ্গালহালিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ শামসুল আলম বলেন বাঙ্গালহালিয়া বাজার একটি জনবহুল বাজার।প্রায় ৫৫০ টি বড় ছোট দোকান পাঠ রয়েছে। আমরা ছোট কাল থেকে দেখে আসছি এখটু বৃষ্টি হলেই বাজারে হাঁটু সমান পানি উঠে যায়। বাজারে দীর্ঘ দিনের পানি নিষ্কাশনের ড্রেন গুলো দখল হয়ে যাচ্ছে।তাতে করে পানি নিষ্কাশনের ব্যবস্থা ছোট হয়ে যাওয়া ঢলের পানি বাজারে ঢুকে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। তবে একটি জেলা সংযোগ সড়কের এমন অবস্থা খুব দুঃখজনক বলে জানান। বাজার পরিচালনা কমিটির সভাপতি পুলক চৌধুরী বলেন বাঙ্গালহালিয়া বাজারে বান্দরবান বাস কাউন্টারের সামনে পানি নিষ্কাশনের জন্য দুইটি ফাইব দিয়ে ছিলো তৎকালীন সড়ক নির্মাণ কাজে নিয়োজিত ইসিবি।পরে সড়ক সংস্কার করার সময় দুইটি ফাইবের মধ্যে একটি ভরাট হয়ে যায়। সেখান থেকে পানি নিষ্কাশনের অব্যবস্থাপনার কারনে এমন সমস্যা সৃষ্টি হচ্ছে বলে মনে করেন।

রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা বলেন প্রতি বছর বর্ষা আসলেই বাঙ্গালহালিয়া বাজার সহ আশ পাশের বেশ কয়েকটি পাড়া বসবাসরত মানুষের ভিটা পানিতে ডুবে থাকেন। তাই বাঙ্গালহালিয়া দক্ষিণেশ্বর কালী মন্দিরের পাশ ঘেঁষে বান্দরবান বাস কাউন্টার পর্যন্ত একটা বড় পরিসরে পানি নিষ্কাশনের জন্য একটা ড্রেন নির্মাণ করা জরুরি। এবং কাউন্টারের সামনে পানি নিষ্কাশনের একটি কালভার্ট নির্মাণ করা প্রয়োজন বলে মনে করেন।

  • Related Posts

    শনিবার কাপ্তাই বাঁধের জলকপাট খুলে ছাড়া হবে পানি, ভাটি অঞ্চলে সতর্কতা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: দেশের অন্যান্য এলাকার মতো টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি প্রবাহ বেড়ে গেছে। যে কারণে উজান ও…

    রাউজানে যুবদল নেতা হত্যা পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যার ঘটনায় পাঁচ অস্ত্রধারীকে শনাক্ত করেছে পুলিশ। পুলিশ অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি। গতকাল রোববার রাত ১০টায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 50 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ