উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় সিত্রাং,আঘাতের পর বিপদমুক্ত যেসব জেলা

ডেস্ক নিউজঃ- উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় সিত্রাং। সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যার পর পটুয়াখালীর খেপুপাড়া, ভোলা, বরগুনা ও বরিশাল উপকূলে সিত্রাংয়ের অগ্রভাগ আঘাত হানে। এরইমধ্যে ঘূর্ণিঝড় সিত্রাং বরগুনা, কুমিল্লা ও এর পার্শ্ববর্তী এলাকা দিয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।
সোমবার (২৪ অক্টোবর) রাত ১০টা ৪০ মিনিটে আবহাওয়ার সবশেষ আপডেটে এ তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
বিডব্লিউওটির ফেসবুক স্ট্যাটাসে বলা হয়, সোমবার সন্ধ্যার পর ঘূর্ণিঝড় সিত্রাং বরগুনা ও এর পার্শ্ববর্তী এলাকা অতিক্রম করে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে এখন কুমিল্লা ও এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছিল, এটি প্রচুর বৃষ্টি ঘটিয়ে আরও দুর্বল হয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে রাতে ভারতের ত্রিপুরা রাজ্যের দিকে চলে যেতে পারে।
স্ট্যাটাসে বলা হয়, ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম করার ফলে, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বাগেরহাট, ঝালকাঠি, বরগুনা ও এর পার্শ্ববর্তী এলাকার বিপদ কেটে গেছে। তবে কিছুটা দমকা হাওয়া আছে।
অপরদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে, নোয়াখালী, ফেনী, ভোলা, চট্টগ্রাম উপকূল বেশ উত্তাল আছে যা মধ্যরাতের পর অনেকটা শান্ত হয়ে আসবে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ঢাকা, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায়  এখনো বৃষ্টি হচ্ছে যা মঙ্গলবার থেকে অনেকটা কমে আসতে পারে।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের উপপরিচালক মো. ছানাউল হক মণ্ডল বলেছেন, ঘূর্ণিঝড় সিত্রাং মধ্যরাতে পূর্ণশক্তি নিয়ে স্থলভাগের ওপর দিয়ে সম্মুখে অগ্রসর হবে। এর শেষ ভাগ মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরের মধ্যে বাংলাদেশ উপকূল অতিক্রম করবে। বাংলাদেশের পুরো স্থলভাগ অতিক্রম করতে এর ৫-৬ ঘণ্টা লাগবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার দুপুর পর্যন্ত সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
ছানাউল হক মণ্ডল বলেন, সোমবার সন্ধ্যা ৬টার পর থেকে ঘূর্ণিঝড়ের অগ্রভাগের আঘাত শুরু হয়েছে। এর মূল কেন্দ্র মধ্যরাত থেকে আঘাত করা শুরু করে ভোরের মধ্যে অতিক্রম করা শেষ করবে।

তিনি বলেন, কোনো ঘূর্ণিঝড়ই ছোট নয়। ঘূর্ণিঝড়ের নির্দিষ্ট কোনো পয়েন্ট নেই। এজন্য বিকেল থেকে ঝড়-বৃষ্টি হলেও আমরা অগ্রভাগের কথাটা উল্লেখ করিনি। তবে সন্ধ্যার পর থেকে যেহেতু বেশিরভাগ উপকূল এলাকায় ঝড়-বৃষ্টি হচ্ছে, সেহেতু এখন বলাই যায় এর অগ্রভাগের আঘাত শুরু হয়েছে। ভোরে উপকূল অতিক্রম করার সময় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৯০ থেকে ৯৫ কিলোমিটার। মঙ্গলবার দুপুরের দিকে বৃষ্টিপাত কমে যাবে।

কিছু কিছু জায়গায় থাকলেও বুধবার থেকে বৃষ্টিপাত আর থাকবে না বলে জানান তিনি।

  • Related Posts

    শনিবার কাপ্তাই বাঁধের জলকপাট খুলে ছাড়া হবে পানি, ভাটি অঞ্চলে সতর্কতা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: দেশের অন্যান্য এলাকার মতো টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি প্রবাহ বেড়ে গেছে। যে কারণে উজান ও…

    রাউজানে যুবদল নেতা হত্যা পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যার ঘটনায় পাঁচ অস্ত্রধারীকে শনাক্ত করেছে পুলিশ। পুলিশ অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি। গতকাল রোববার রাত ১০টায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সুখবিলাস দারুস-সুন্নাহ মাদ্রাসার বার্ষিক সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 14, 2026
    • 33 views
    সুখবিলাস দারুস-সুন্নাহ মাদ্রাসার বার্ষিক সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় বাবার বাড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

    • By admin
    • November 12, 2026
    • 349 views
    রাঙ্গুনিয়ায় বাবার বাড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

    উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন লায়ন শওকত আলী নূর

    • By admin
    • November 11, 2026
    • 70 views
    উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন লায়ন শওকত আলী নূর

    রাঙ্গুনিয়ায় বাইক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২০ বছর বয়সী সাহেদের

    • By admin
    • November 11, 2026
    • 399 views
    রাঙ্গুনিয়ায় বাইক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২০ বছর বয়সী সাহেদের

    ২২ লাখ টাকার স্বর্ণের চালান আত্মসাতের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অপপ্রচার

    • By admin
    • November 10, 2026
    • 181 views
    ২২ লাখ টাকার স্বর্ণের চালান আত্মসাতের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অপপ্রচার

    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    • By admin
    • November 9, 2026
    • 389 views
    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট