সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

নিউজ ডেস্ক: সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সংসদ সচিবালয়ের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে সংসদ সচিবালয়ের ক্রয়সংক্রান্ত নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ গণমাধ্যমে প্রকাশ পাওয়ায় বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে একটি উচ্চপর্যায়ের ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গঠিত কমিটিতে সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিনকে আহ্বায়ক করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন—ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য মো. সাইফুল আলম, চট্টগ্রামের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, তদন্ত চলাকালীন সংশ্লিষ্ট কেনাকাটার কোনো বিল পরিশোধ না করার সিদ্ধান্ত নিয়েছে সংসদ সচিবালয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ পদক্ষেপের মাধ্যমে অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা সম্ভব হবে এবং ভবিষ্যতে এমন অনিয়ম রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যাবে।

  • Related Posts

    পদত্যাগ করছেন প্রেসিডেন্ট সাহাবুদ্দিন, বঙ্গভবনের নতুন বাসিন্দা কে?

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: পদত্যাগ করছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। তার পদত্যাগের মধ্যদিয়ে নতুন প্রেসিডেন্টের জন্য বঙ্গভবনের দুয়ার খুলছে। পদত্যাগের পর নির্ধারিত প্রক্রিয়ায় নতুন প্রেসিডেন্ট পেতে কিছু সময় লাগতে পারে। সে…

    রাঙ্গুনিয়া পোমরায় গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ–৩য় পর্যায় প্রকল্পের উদ্যোগে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।গত রবিবার (৭ জুন) সকাল ১১টায় শান্তিরহাটস্থ পোমরা ইউনিয়ন পরিষদের সম্মুখে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 50 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ