শহীদ মাওলানা রইস উদ্দিন হত্যাকাণ্ডের বিচার দাবিতে ঢাকায় প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি

নিউজ ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগরীর সাবেক সভাপতি শহীদ মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যাকাণ্ডের এক বছর অতিবাহিত হলেও এজাহারভুক্ত কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।


সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকালে রাজধানী ঢাকায় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ করা হয়। এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


সমাবেশে সভাপতিত্ব করেন সাংগঠনিক সচিব ও সমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক এডভোকেট কাজী মোহাম্মদ ইসলাম উদ্দীন দুলাল এবং পরিচালনা করেন নগর সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল হাকিম।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ২৭ এপ্রিল গাজীপুর সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দারাবাদ এলাকায় ‘মব ভায়োলেন্স’-এর শিকার হন মাওলানা রইস উদ্দিন। মিথ্যা অভিযোগ তুলে তাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয় এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। পরে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তার মৃত্যু ঘটে। ভিডিও ফুটেজ ও আসামিদের পরিচয় প্রকাশ্যে থাকা সত্ত্বেও এক বছরেও কাউকে গ্রেপ্তার না করা আইনের শাসনের চরম লঙ্ঘন বলে উল্লেখ করা হয়।
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ স উ ম আব্দুস সামাদ স্বাক্ষরিত স্মারকলিপিতে অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট থানা পুলিশ ও প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা তদন্তে বাধা দিচ্ছেন এবং অপরাধীদের রক্ষা করছেন। একই সঙ্গে বিচার দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের বিরুদ্ধে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও দাবি করা হয়।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব স উ ম আব্দুস সামাদ বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে এবং সাধারণ মানুষের ন্যায়বিচারের প্রতি আস্থা কমে যাবে। তিনি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মাওলানা আবু সুফিয়ান আবেদী আল কাদরী। এছাড়া ইসলামী ফ্রন্ট ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
স্মারকলিপিতে উত্থাপিত প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—
উচ্চপর্যায়ের নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন
এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তার
ভিডিও ফুটেজের ভিত্তিতে দ্রুত বিচার নিশ্চিত
দায়িত্বে অবহেলাকারী আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা
ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা ও ক্ষতিপূরণ প্রদান
‘মব ভায়োলেন্স’ প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ
বিচারপ্রার্থী নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার
সমাবেশ শেষে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেন।

  • Related Posts

    পদত্যাগ করছেন প্রেসিডেন্ট সাহাবুদ্দিন, বঙ্গভবনের নতুন বাসিন্দা কে?

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: পদত্যাগ করছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। তার পদত্যাগের মধ্যদিয়ে নতুন প্রেসিডেন্টের জন্য বঙ্গভবনের দুয়ার খুলছে। পদত্যাগের পর নির্ধারিত প্রক্রিয়ায় নতুন প্রেসিডেন্ট পেতে কিছু সময় লাগতে পারে। সে…

    শনিবার কাপ্তাই বাঁধের জলকপাট খুলে ছাড়া হবে পানি, ভাটি অঞ্চলে সতর্কতা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: দেশের অন্যান্য এলাকার মতো টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি প্রবাহ বেড়ে গেছে। যে কারণে উজান ও…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ