রাঙ্গুনিয়ায় কমিউনিটি ক্লিনিক প্রকল্পের কাজে সন্ত্রাসীদের বাধা, প্রতিবাদে এলাকাবাসীর মানব বন্ধন

নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দক্ষিণ নিশ্চিন্তাপুর এলাকায় একটি পরিবারের লোকজনের উশৃঙ্খলতায় কমিউনিটি ক্লিনিকের রাস্তা নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করতে পারছেনা প্রশাসন। সরেজমিনে পুলিশ ও প্রশাসনের প্রচেষ্টার উপর ওই পরিবারের  সন্ত্রাসীরা প্রকাশ্যে বাধা প্রদান করছে । পরিবারের মুষ্টিমেয় কয়েকজন সদস্য তড়িঘড়ি রাস্তায় নেমে প্রহসনের মানববন্ধনের করে প্রশাসনের বিরুদ্ধে আঙ্গুল তুলছে।জানা যায়, হোসনাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইকোপার্ক এলাকায় একটি সরকারি কমিউনিটি ক্লিনিক নির্মাণ পরিকল্পনা হয়। ক্লিনিক স্থানের সঙ্গে  যাতায়াতের সংযোগ রাস্তা না থাকায় নির্মাণ কার্যক্রম বাধাগ্রস্থ হয়ে পড়ে। পরে এখানে সরকারি বেসরকারি সার্ভেয়ার দ্বারা সরকারি খাস জায়গা চিহ্নিত করে ক্লিনিকের সংযোগ রাস্তা নির্মাণের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। ত্রান ও পুনর্বাসন অধিদপ্তর কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) আওতায়  ক্লিনিকের সংযোগ রাস্তা নির্মাণের জন্য প্রকল্প গ্রহণ ও বরাদ্দ প্রদান করে। কিন্তু স্থানীয় জানে আলম নামের পরিবারের লোকজন ওই প্রকল্পের কাজে সরসরি বাধা দেয়। অত:পর উপজেলা প্রশাসন প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেয়। গত ২১ মে বৃহস্পতিবার  উপজেলা সহকারী কমিশনার ভুমি দেবব্রত দাশ থানা পুলিশের সহায়তায় সরেজমিনে প্রকল্পের কাজ করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে নাজেহাল হন। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজনকে ধরে থানায় নিয়ে আসলে, মুচলেকা দিয়ে তারা ছাড়া পায়। এরপরই জানে আলম গং রাস্তাটি কেটে নষ্ট করে দেয় এবং পরিবারের ৬ /৭ জন মানুষ মানববন্ধনের নামে রাস্তায় দাঁড়িয়ে প্রশাসনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়িয়ে অপপ্রচার চালায়। এদিকে সরকারি জায়গায় জবর দখল এবং সরকারি কমিউনিটি ক্লিনিকে রাস্তা নির্মাণ প্রকল্প কাজে প্রশাসনকে বাধা প্রদান ও অপপ্রচারের বিরুদ্ধে এবং সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে  ২২ মে বিকেলে স্থানীয় সাধারণ মানুষ মানববন্ধন করেছে। নিশ্চিন্তাপুর সড়কের ক্লিনিক প্রকল্পের নিকটে আয়োজিত মানববন্ধনে এলাকার শত শত নারী পুরুষ অংশগ্রহণ করে। তারা প্রকল্প কাজে বাধা প্রদানকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানায়।মানববন্ধনে বক্তব্য রাখেন হোসনাবাদ ইউপি সদস্য ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি পারভিন আক্তার, হাজীর টিলা গ্রাম সর্দার মো. ইদ্রিস, প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, হোসনাবাদ ইউনিয়ন তাঁতীদলের আহবায়ক লোকমান হোসেন, যুবদল নেতা আবদুল জলিল, ভুক্তভোগী পরিবারের গৃহবধূ আমেনা মোস্তফা, শারীরিক প্রতিবন্ধী রাজিউর রহমান সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।উদ্ভুত পরিস্থিতি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান জানান, সরকারি জায়গা দিয়ে কমিউনিটি ক্লিনিক যাতায়াত রাস্তা নির্মাণে বাধা, সরকারি জায়গা অবৈধ দখলে রাখা সবই আইনত দণ্ডনীয় অপরাধ। জনগুরুত্বের দিক বিবেচনা ও তথ্য উপাত্ত যাচাই বাছাই করে সরকার কমিউনিটি ক্লিনিক নির্মাণ প্রকল্প অনুমোদন দিয়েছে। দুষ্কৃতিকারীদের সকল প্রকার দুষ্কর্ম প্রতিহত করে সরকার এ প্রকল্প বাস্তবায়ন করবে। এব্যাপারে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে।

  • Related Posts

    দক্ষিণ রাঙ্গুনিয়ায় ইয়াবা-গাঁজাসহ ৩ মাদকসেবী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবা ও ৬ পুরিয়া গাঁজাসহ তিন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের…

    আবারও কাপ্তাই সড়কে দুর্ঘটনা,শান্তিরহাটে বেপরোয়া টমটমের ধাক্কায় বাইক আরোহী গুরুতর আহত,কাপ্তাই সড়ক নিরাপদ করতে চার লেনসহ কার্যকর পদক্ষেপের দাবি

    প্রিন্ট নিউজ আজকের রাঙ্গুনিয়া নিউজ | রাঙ্গুনিয়া প্রতিনিধিচট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার শান্তিরহাট এলাকায় আবারও সড়ক দুর্ঘটনা ঘটেছে। বেপরোয়া গতির একটি টমটমের ধাক্কায় রুবেল নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 51 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ