নিউজ ডেস্ক: পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে দীর্ঘদিন পঙ্গুত্ব বরণ করা এবং প্রায় সাড়ে চার মাস কারাভোগের পর মুক্তি পাওয়া সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম সাইফ-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাঙ্গুনিয়া পৌরসভা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সিফাত।
সম্প্রতি এক সৌজন্য সাক্ষাতে আতাউর রহমান সিফাত ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে সাইফুল ইসলাম সাইফের শারীরিক সুস্থতা কামনা করেন। এ সময় স্থানীয় ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
উপস্থিত নেতাকর্মীরা বলেন, আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দেওয়া সাইফুল ইসলাম সাইফের প্রতি সম্মান ও ভালোবাসার প্রকাশ হিসেবেই এ শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে তার দ্রুত সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য দোয়া কামনা করা হয়।






