সব স্কুলের প্রথম-পঞ্চম শ্রেণি ৮ জুন পর্যন্ত ছুটি

দেশজুড়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয় চার দিনের জন্য ক্লাস বন্ধ ঘোষণার পর সব স্কুলের প্রথম থেকে পঞ্চম শ্রেণির ক্লাস ৮ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার।

এই সময়ে মাধ্যমিক ও কলেজে ছয়টি নির্দেশনা মেনে শিক্ষা কার্যক্রম চালাতে বলেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

আজ সোমবার (৫ জুন) এক বিজ্ঞপ্তিতে মাউশি বলছে, তাপপ্রবাহের সতর্কবার্তা অনুসারে আগামী পাঁচ থেকে ছয়দিন তা অব্যাহত থাকবে। এতে স্বাস্থ্যঝুঁকি এড়াতে সতর্কতা অবলম্বন করা জরুরি।

বর্ষা আসার আগে গত ২৯ মে থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে চলছে তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে জনজীবনে নাভিশ্বাস উঠেছে।

এর মধ্যে আজ সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় চার দিনের জন্য বন্ধ ঘোষণা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সোমবার রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এ পরিস্থিতে মাধ্যমিক ও উচ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছয়টি নির্দেশনা মেনে শিক্ষা কার্যক্রম চলমান রাখতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

তাতে যেসব মাধ্যমিক স্কুলে প্রাথমিক স্তর হয়েছে, সেসব প্রতিষ্ঠানেও আগামী ৮ জুন পর্যন্ত শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার কথা বলা হয়েছে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রাত্যহিক সমাবেশ ও খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রম বন্ধ রাখা এবং পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিয়েছে অধিদপ্তর।

এছাড়াও শ্রেণিকক্ষে আলো-বাতাস চলাচলের ব্যবস্থা করতে বলা হয়েছে; শিক্ষক, মিলনায়তন ও কর্মচারীদের কক্ষে প্রয়োজনীয় বৈদ্যুতিক পাখা সক্রিয় রাখতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

  • Related Posts

    শনিবার কাপ্তাই বাঁধের জলকপাট খুলে ছাড়া হবে পানি, ভাটি অঞ্চলে সতর্কতা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: দেশের অন্যান্য এলাকার মতো টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি প্রবাহ বেড়ে গেছে। যে কারণে উজান ও…

    রাউজানে যুবদল নেতা হত্যা পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যার ঘটনায় পাঁচ অস্ত্রধারীকে শনাক্ত করেছে পুলিশ। পুলিশ অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি। গতকাল রোববার রাত ১০টায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সুখবিলাস দারুস-সুন্নাহ মাদ্রাসার বার্ষিক সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 14, 2026
    • 36 views
    সুখবিলাস দারুস-সুন্নাহ মাদ্রাসার বার্ষিক সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় বাবার বাড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

    • By admin
    • November 12, 2026
    • 349 views
    রাঙ্গুনিয়ায় বাবার বাড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

    উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন লায়ন শওকত আলী নূর

    • By admin
    • November 11, 2026
    • 70 views
    উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন লায়ন শওকত আলী নূর

    রাঙ্গুনিয়ায় বাইক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২০ বছর বয়সী সাহেদের

    • By admin
    • November 11, 2026
    • 399 views
    রাঙ্গুনিয়ায় বাইক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২০ বছর বয়সী সাহেদের

    ২২ লাখ টাকার স্বর্ণের চালান আত্মসাতের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অপপ্রচার

    • By admin
    • November 10, 2026
    • 181 views
    ২২ লাখ টাকার স্বর্ণের চালান আত্মসাতের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অপপ্রচার

    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    • By admin
    • November 9, 2026
    • 389 views
    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট