মাওলানা খলিলুর রহমান শাহ (রহ.) স্মৃতি সংঘের আয়োজনে ঘাটচেকে মিলাদ ও আলোচনা মাহফিল

নিউজ ডেস্ক: পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী ﷺ ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ঘাটচেকে মাওলানা খলিলুর রহমান শাহ (রহ.) স্মৃতি সংঘের উদ্যোগে মিলাদ ও আলোচনা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) বাদে মাগরিব দক্ষিণ ঘাটচেকের মিয়াজী বাড়ি ওরশ মাঠ প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঘাটচেক শাহী জামে মসজিদের সহকারী পেশ ইমাম মাওলানা হাফেজ মোহাম্মদ লোকমান হাকীম। এতে সভাপতিত্ব করেন এশিয়ান স্পেশালাইজড হসপিটাল, চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ঘাটচেক শাহী জামে মসজিদের খতিব ও রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার আরবী প্রভাষক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মাঈনউদ্দীন আল কাদেরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ভিপি আনসুর উদ্দীন ও সমাজসেবক মোহাম্মদ ফারুক।

মাহফিলে সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন শায়খ মোহাম্মদ সোলাইমান আলী রজভী আল কাদেরী, খতিব, তৈয়্যবিয়া তাহেরিয়া শাহী জামে মসজিদ, পতেঙ্গা, চট্টগ্রাম এবং প্রতিষ্ঠাতা পরিচালক, তাহেরিয়া আমজু মিয়া আলিয়া ফাতেমিয়া মাদ্রাসা ও হেফজখানা, আশরাফী নগর শরীফ, দক্ষিণ ছনহরা, পটিয়া।

এছাড়া আলোচনায় অংশ নেন মুফতি মোহাম্মদ নাছির উদ্দীন নাহিদ আল কাদেরী, আরবী প্রভাষক, রাঙ্গুনিয়া নুরুল ইসলাম কামিল মাদ্রাসা; মাওলানা মোহাম্মদ আসিফ রায়হান আল কাদেরী, প্রতিষ্ঠাতা পরিচালক, আল-রেজা মডেল মাদ্রাসা, রাউজান পৌরসভা ও খতিব, ঐতিহ্যবাহী মোহছেন আলী জামে মসজিদ, সীতাকুণ্ড; এবং মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম আল কাদেরী, খতিব, কালাগাজী তালুক বিল্লাহ জামে মসজিদ ও পেশ ইমাম, ঘাটচেক শাহী জামে মসজিদ।

মাহফিলটি মাওলানা খলিলুর রহমান শাহ (রহ.) স্মৃতি সংঘ, দক্ষিণ ঘাটচেক, ৪নং ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা করেন ঘাটচেক এলাকার বাসিন্দা ও প্রবাসীরা।

আলোচনা পর্বে পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ-এর তাৎপর্য, মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর পবিত্র জীবনাদর্শ এবং ফাতেহায়ে ইয়াজদাহুমের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা মহানবী ﷺ-এর আদর্শ অনুসরণ করে শান্তি, মানবতা, সৌহার্দ্য ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

  • Related Posts

    রাঙ্গুনিয়ায় ২৯ এপ্রিল ২০২৭ তৃতীয় ধাপে ইউপি নির্বাচন, ভোটের তারিখ নির্ধারণ

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক | রাঙ্গুনিয়া নিউজ:চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় আগামী ২৯ এপ্রিল ২০২৭ ইংরেজি, বৃহস্পতিবার তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত পাঁচ ধাপের…

    রাঙ্গুনিয়ায় বাবার বাড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

    প্রিন্ট নিউজ মাত্র সাত মাস আগে বিয়ে, মৃত্যুর আগে মানসিক ট্রমায় ভুগছিলেন বলে স্বামীর দাবি নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাবার বাড়ি থেকে ফাতেমা জাহান মিতু আক্তার (নাম) নামে এক প্রবাসীর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাঙ্গুনিয়ায় শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, ২-০ গোলে চ্যাম্পিয়ন উদালবনিয়া একতা একাত্তর

    • By admin
    • November 20, 2026
    • 25 views
    রাঙ্গুনিয়ায় শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, ২-০ গোলে চ্যাম্পিয়ন উদালবনিয়া একতা একাত্তর

    রাঙ্গুনিয়ায় ২৯ এপ্রিল ২০২৭ তৃতীয় ধাপে ইউপি নির্বাচন, ভোটের তারিখ নির্ধারণ

    • By admin
    • November 17, 2026
    • 94 views
    রাঙ্গুনিয়ায় ২৯ এপ্রিল ২০২৭ তৃতীয় ধাপে ইউপি নির্বাচন, ভোটের তারিখ নির্ধারণ

    ১০ নং পদুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতার ঘোষণা আবদুল মোনাফ মেম্বারের, চাইলেন ইউনিয়নবাসীর দোয়া ও সহযোগিতা

    • By admin
    • November 17, 2026
    • 132 views
    ১০ নং পদুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতার ঘোষণা আবদুল মোনাফ মেম্বারের, চাইলেন ইউনিয়নবাসীর দোয়া ও সহযোগিতা

    সুখবিলাস দারুস-সুন্নাহ মাদ্রাসার বার্ষিক সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 14, 2026
    • 109 views
    সুখবিলাস দারুস-সুন্নাহ মাদ্রাসার বার্ষিক সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় বাবার বাড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

    • By admin
    • November 12, 2026
    • 399 views
    রাঙ্গুনিয়ায় বাবার বাড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

    উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন লায়ন শওকত আলী নূর

    • By admin
    • November 11, 2026
    • 109 views
    উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন লায়ন শওকত আলী নূর