বাঙ্গালহালিয়া থেকে জেএসএস (মূল) এর সশস্ত্র কালেক্টর আটক করেছে সেনাবাহিনী

রাজস্থলী প্রতিনিধি।
কাপ্তাই সেনা জোনের বাংগালহালীয়া ক্যাম্পে অভিযান চালিয়ে জেএসএস (মূল) এর সশস্ত্র চাঁদাবাজ অংহলা প্রু মারমা নামে এক সন্ত্রাসীকে অস্ত্র, গুলি এবং চাঁদার নগদ অর্থসহ আটক করা হয়। স্থানীয়সূত্রে জানা যায়। ৫ অক্টোবর বুধবার সেনাবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজস্থলী উপজেলার ছাগল খাইয়া এলাকায় জেএসএস (মূল) এর আটককৃত কালেক্টর অংহলা প্রু মারমা অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা আদায় করছে। বিষয়টি জানতে পেরে, কাপ্তাই জোনের বাংগালহালীয়া ক্যাম্প হতে একটি টহল দল উল্লেখিত এলাকায় গমন করে তাকে চাঁদা উত্তোলনের সময় গ্রেফতার করা হয়। এই সময় তাকে তল্লাসি করে তার নিকট হতে একটি এলজি, ২ রাউন্ড গুলি এবং চাঁদা আদায়কৃত নগদ টাকা উদ্ধার করা হয়।
জানা যায়, জেএসএস (মূল) এর সক্রিয় সদস্য অংহলা প্রু মারমা দীর্ঘ দিন যাবত অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে সাধারন পাহাড়ী ও বাংগালীদের নিকট হতে চাঁদা আদায় করে আসছিল। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তার বাড়ী বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার কচ্ছপতলী এলাকায়। সে জেএসএস (মূল) কর্তৃক নিয়োগকৃত সশস্ত্র কালেক্টর। পরবর্তীতে তাকে সেনাবাহিনী কর্তৃক চন্দ্রঘোনা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

  • Related Posts

    শনিবার কাপ্তাই বাঁধের জলকপাট খুলে ছাড়া হবে পানি, ভাটি অঞ্চলে সতর্কতা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: দেশের অন্যান্য এলাকার মতো টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি প্রবাহ বেড়ে গেছে। যে কারণে উজান ও…

    রাউজানে যুবদল নেতা হত্যা পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যার ঘটনায় পাঁচ অস্ত্রধারীকে শনাক্ত করেছে পুলিশ। পুলিশ অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি। গতকাল রোববার রাত ১০টায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সুখবিলাস দারুস-সুন্নাহ মাদ্রাসার বার্ষিক সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    • By admin
    • November 14, 2026
    • 31 views
    সুখবিলাস দারুস-সুন্নাহ মাদ্রাসার বার্ষিক সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    রাঙ্গুনিয়ায় বাবার বাড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

    • By admin
    • November 12, 2026
    • 345 views
    রাঙ্গুনিয়ায় বাবার বাড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

    উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন লায়ন শওকত আলী নূর

    • By admin
    • November 11, 2026
    • 70 views
    উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন লায়ন শওকত আলী নূর

    রাঙ্গুনিয়ায় বাইক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২০ বছর বয়সী সাহেদের

    • By admin
    • November 11, 2026
    • 399 views
    রাঙ্গুনিয়ায় বাইক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২০ বছর বয়সী সাহেদের

    ২২ লাখ টাকার স্বর্ণের চালান আত্মসাতের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অপপ্রচার

    • By admin
    • November 10, 2026
    • 181 views
    ২২ লাখ টাকার স্বর্ণের চালান আত্মসাতের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অপপ্রচার

    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    • By admin
    • November 9, 2026
    • 389 views
    দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়ায় বিএনপি নেতার বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট