কাপ্তাইয়ে কারিগর পাড়ায় ৪০ কিঃ মিঃ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন দীপংকর তালুকদার এমপি

হারাধন কর্মকার রাজস্থলীঃ- রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া হইতে দুর্গম বিলাইছড়ি সদর পর্যন্ত সড়ক প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে একনেকে প্রকল্পের অনুমোদন দেন। ৩৩৮ কোটি ৫৪ লক্ষ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বিলাইছড়ি উপজেলা সদর পর্যন্ত ৪০ কিঃ মিঃ সড়ক উন্নয়ন ও ব্রিজ নির্মাণ কাজ শুভ উদ্বোধন করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্প্রর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার এমপি। শনিবার ( ৮ই অক্টোবর সকালে রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া বাজারে সড়ক নির্মাণ কাজ শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী,রাঙামাটি জেলা স্থানীয় সরকার ও প্রকৌশল, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক মফিজ, উপজেলা সিনিয়র প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী লতিফ,চদ্রঘোনা বিলাইছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য অমর কুমার তংচঞ্চ্যা, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, আজয় সেন ধন মেম্বার, সুবর্ণ ভট্টাচার্য, রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুইচাইপ্রু মারমা, সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদারসহ কাপ্তাই উপজেলা, রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ,
কাপ্তাই উপজেলা সিনিয়র প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী জানান, গত ৪ মে একনেকের সভায় গণভবন হতে ভার্চুয়ালি যোগ দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পের অনুমোদন দেন। ৩৩৮ কোটি ৫৪ লক্ষ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক সড়কটি নির্মাণ কাজ শেষ হবে ২০২৫ সালে।
উপজেলা প্রকৌশলী আরোও জানান, কাপ্তাইয়ের কারিগর পাড়া হতে বিলাইছড়ি পর্যন্ত সর্বমোট ৪০ কিঃ মিঃ দূর্গম সড়ক নির্মান করা হবে। তৎমধ্যে ৩১ কিঃ মিঃ কাপ্তাই অংশে এবং ৯ কিঃ মিঃ বিলাইছড়ি উপজেলার অংশে পড়েছে। অধিকাংশ পথই উঁচু নীঁচু পাহাড় বেষ্টিত। এই ৪০ কিঃ মিঃ সড়কে সর্বমোট ১১ টি ব্রিজ নির্মাণ করা হবে। ৭টি কাপ্তাই উপজেলা অংশে এবং ৪ টি বিলাইছড়ি উপজেলা অংশে ব্রিজ নির্মাণ করা হবে। বিলাইছড়ি অংশে প্রতিটি ব্রিজ হবে ৪শত মিটার। তিনি এই বিশাল কর্মযজ্ঞে শেষ না হওয়া পর্যন্ত স্থানীয় জনপ্রতিনিধি, জনগণ, প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন।
সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন ১৯৯৬ সন থেকে সড়কটি নির্মানের উদ্যোগ হাতে নিয়েছি আমরা। তাই আমাদের আবেদনে সাড়া দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সড়কটি নির্মানে প্রকল্প হাতে নিয়েছে। বর্তমান সরকার জনবান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী সমগ্র বাংলাদেশে যে উন্নয়ন এর জোয়ার সৃষ্টি করেছেন। তারই ধারাবাহিকতায় দূর্গম পার্বত্য অঞ্চলে বসবাসরত সকল সম্প্রদায়ের মানুষের জীবন মান উন্নয়নে লক্ষ্যে আনাচে কানাচে সড়ক নির্মাণ কাজের বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছায় এই সড়কের নির্মাণ কাজ শেষ হবে। যার ফলে এই অঞ্চলে অর্থনৈতিক গতিশীলতা লাভ করবে।সড়কটির নিমার্ণ কাজ শেষ হলে এর আশেপাশের কয়েক হাজার অধিবাসী এবং সড়ক ব্যবহারকারীরা অর্থনৈতিকভাবে লাভবান হবে বলে ধারণা করেন । ফলে তাদের জীবনমানের উন্নয়ন ছাড়াও সার্বিক পরিস্থিতির উন্নতি ঘটবে বলে মনে করেন ।

ছবির ক্যাপশনঃ কাপ্তাই রাইখালী কারিগর পাড়া হইতে বিলায়ছড়ি সদর পর্যন্ত যেই অংশ হতে সড়কটির কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।

  • Related Posts

    শনিবার কাপ্তাই বাঁধের জলকপাট খুলে ছাড়া হবে পানি, ভাটি অঞ্চলে সতর্কতা

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: দেশের অন্যান্য এলাকার মতো টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি প্রবাহ বেড়ে গেছে। যে কারণে উজান ও…

    রাউজানে যুবদল নেতা হত্যা পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’

    প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যার ঘটনায় পাঁচ অস্ত্রধারীকে শনাক্ত করেছে পুলিশ। পুলিশ অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি। গতকাল রোববার রাত ১০টায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 235 views
    এবার রাঙ্গুনিয়ায় গোসল করকে নেমে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    • By admin
    • September 15, 2026
    • 154 views
    রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    • By admin
    • September 13, 2026
    • 568 views
    রাঙ্গুনিয়া পদুয়া খুরুশিয়ায় কবর খনন নিয়ে বিরোধ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    • By admin
    • September 13, 2026
    • 49 views
    মাদকের বিরুদ্ধে পদুয়া খুরুশিয়ায় কঠোর বার্তা, ওসির নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি

    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    • By admin
    • September 13, 2026
    • 59 views
    মোস্তফা আল জামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, কেরাত ও গজল প্রতিযোগিতা

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ

    • By admin
    • September 12, 2026
    • 50 views
    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসির সঙ্গে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সৌজন্য সাক্ষাৎ